আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

এবার অস্কারের লাল গালিচায় মালালা ইউসুফজাই

এবার অস্কারের লাল গালিচায় মালালা ইউসুফজাই

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রে রবিবার রাতে পর্দা নামলো ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের। এবারের আয়োজনে নজর কেড়েছেন সবচেয়ে কম বয়সে শান্তিতে নোবেলজয়ী পাকিস্তানের মানবাধিকারকর্মী মালালা ইউসুফজাই। অস্কারের লাল গালিচায় আফগানিস্তানের রানি সোরায়া টারজির আদলে উপস্থিত হন মালালা।

রানি সোরায়া বিংশ শতাব্দীর প্রথম দিকে আফগানিস্তানে নারী শিক্ষা ও মুক্তির জন্য অনন্য অবদান রাখেন। তিনি নারীদের জন্য দেশের প্রথম ম্যাগাজিনও প্রতিষ্ঠা করেছিলেন। শুধু তা-ই নয়, কাবুলে মেয়েদের জন্য প্রথম প্রাথমিক বিদ্যালয়ও প্রতিষ্ঠা করেন তিনি। রানি সোরায়াকে তার স্বামী রাজা আমানুল্লাহ খানের পাশে জনসমক্ষে হাঁটার জন্যও স্মরণ করা হয়; যা আফগানিস্তানের ইতিহাসে আগে কখনও ঘটেনি।

স্বামী অ্যাসের মালিকের সঙ্গে ওস্কার অনুষ্ঠানে হাজির হন মালালা। রাল্ফ লরেন কালেকশনের সিকুইন-আচ্ছাদিত হুডেড গাউনে সবাইকে তাক লাগিয়ে দেন পাকিস্তানি এই মানবাধিকারকর্মী। তার গায়ে শোভা পাচ্ছিলো আফগানিস্তানের রানি সোরায়া টারজির গহনা। এ ছাড়া ১৯২০-এর দশকের প্ল্যাটিনামের ডায়মন্ড ব্রোলেটের দুল এবং ১৯ শতকের হীরার নেভেট-আকৃতির আংটি ইভেন্টের জন্য বেছে নিয়েছিলেন। সান্তি জুয়েলসের একটি পান্নাখচিত আংটিও পরেছিলেন তিনি।

মালালা ইউসুফজাই ২০১৪ সালে মাত্র ১৭ বছর বয়সে শান্তিতে নোবেল পান। এবারের অস্কারে তার শর্ট ফিল্ম ‘স্ট্রেঞ্জার অ্যাট দ্য গেট’ মনোনয়ন পেয়েছিল। এটির সহ-প্রযোজক ছিলেন মালালা। ২০১৫ সালে মালালার জীবন ঘিরে তৈরি তথ্যচিত্র ‘হি নেমড মি মালালা’ ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত