আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

রণবীর-শ্রদ্ধার প্রথম ছবি: বাজেট ও আয়ের হিসাব

রণবীর-শ্রদ্ধার প্রথম ছবি: বাজেট ও আয়ের হিসাব

একই পরিবারের সদস্য না হলেও দুজনের নামের সঙ্গেই আছে ‘কাপুর’। বলিউডে একজনের দেড় দশকের ক্যারিয়ার, অন্যজন পেরিয়েছেন এক যুগ। এই লম্বা সময়ে প্রথমবার তারা জুটিবদ্ধ হলেন। সেই ছবি মুক্তি পেয়েছে গত ৮ মার্চ। ছবিটির নাম ‘তু ঝুটি ম্যায় মাক্কার’।

নাম শুনে সিনেপ্রেমীদের বুঝতে কষ্ট হবে না, রণবীর কাপুর ও শ্রদ্ধা কাপুরের কথাই বলা হচ্ছে। এই তারকাদ্বয়ের প্রথম জুটিবদ্ধ সিনেমা মুক্তির পর ছয়দিন পেরিয়ে গেছে। কেমন আয় করছে, ছবিটির বাজেট কত, সেই বাজেট তুলে এটি লাভের ঘরে ঢুকতে পারবে কিনা, সেসব হিসাব জেনে নেওয়া যাক। পিঙ্কভিলার এক রিপোর্ট থেকে জানা গেলো, ‘তু ঝুটি ম্যায় মাক্কার’ ছবির বাজেট প্রায় ২০০ কোটি রুপি। এর মধ্যে ছবির মূল বাজেট ১৭৫ কোটি রুপি। তবে আরও ২০ কোটি রুপি অতিরিক্ত ব্যয় হয়েছে স্পেনে শুটিং করতে গিয়ে।

রোম্যান্টিক-কমেডি ধাঁচের সিনেমার জন্য এই বাজেট নিঃসন্দেহে অনেক বড়। তবে ইতোমধ্যে ছবিটি সেই ঝুঁকি অনেকটা পেরিয়ে এসেছে। কারণ বিভিন্ন রাইটস বিক্রি করে ছবিটির মোটা অংকের আয় হয়েছে। এর পাশাপাশি ভারত থেকে ১২৫ কোটি রুপির মতো আয় করলেই এটি সফল তালিকায় ঢুকে পড়বে।

বলিউডের বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ জানালেন, ১৩ মার্চ পর্যন্ত ছয় দিনে ভারতে এই ছবির আয় ৭৬ কোটি ২৯ লাখ রুপি। আগামী সপ্তাহের মধ্যেই এটি ১০০ কোটি ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। সে হিসেবে লাইফটাইম কালেকশনে ছবিটি ফ্লপ থেকে উতরে যেতে পারে। উল্লেখ্য, ‘তু ঝুটি ম্যায় মাক্কার’ নির্মাণ করেছেন লাভ রঞ্জন। এতে রণবীর কাপুর ও শ্রদ্ধা কাপুরের সঙ্গে আরও আছেন বনি কাপুর, ডিম্পল কাপাড়িয়া, অনুভব সিং বাসি প্রমুখ। এছাড়া অতিথি চরিত্রে হাজির হয়েছেন কার্তিক আরিয়ান ও নুসরাত ভারুচা।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত