আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

বিরাট কোহলির বায়োপিকে কি রাম চরণ

বিরাট কোহলির বায়োপিকে কি রাম চরণ

দক্ষিণি সুপারস্টার রাম চরণের ক্যারিয়ারের বয়স ১৬ বছরের বেশি। কিন্তু এখনো অনেক স্বপ্ন পূরণের বাকি। সম্প্রতি নিজের এক অপূর্ণ ইচ্ছা নিয়ে কথা বলেছেন এ দক্ষিণি তারকা। ‘আরআরআর’ ছবির ‘নাটু নাটু’ গানটি অস্কার জয়ের পর রাম চরণ আর জুনিয়র এনটি আর নানাভাবে চর্চায় উঠে আসছেন। আর এ ঐতিহাসিক জয়ের পর রাম চরণ এক পত্রিকাকে নিজের এক অপূর্ণ ইচ্ছার কথা জানিয়েছেন।

দক্ষিণের এই সুপারস্টারকে প্রশ্ন করা হয়—এমন কোনো চরিত্রে তিনি অভিনয় করতে চান, জবাবে রাম চরণ একটু ভেবে বলেন, ‘আমার অনেক দিনের ইচ্ছে খেলাধুলাকে নিয়ে নির্মিত ছবিতে কাজ করার। কিন্তু এ রকম কোনো ছবির প্রস্তাব আমি পাইনি।’

কোনো ক্রীড়া ব্যক্তিত্বের জীবনচিত্রে অভিনয়ের প্রসঙ্গে তিনি জানান, ‘বিরাট কোহলির ওপর যদি জীবনচিত্র বানানো হয়, তাহলে নিশ্চয় আমি সেই ছবিতে বিরাটের ভূমিকায় অভিনয় করতে চাইব।’ সম্প্রতি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির এক নাচের ভিডিও ভাইরাল হয়েছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে তিনি খেলার ময়দানে ‘নাটু নাটু’ গানের সঙ্গে কোমর দোলাচ্ছেন। তাঁর এই নাচের ভিডিওটি সবাই দারুণ পছন্দ করছেন।

এদিকে রাম চরণ ‘নাটু নাটু’ গানটিকে ঘিরে এক বড়সড় খোলাসা করেছেন। অস্কার ২০২৩-এর মঞ্চে তাঁকে আর জুনিয়র এনটি আর-কে এই গানে নাচ করতে দেখা যায়নি। এর খোলাসা করে রাম চরণ বলেছেন যে তিনি নিজে চেয়েছিলেন ‘নাটু নাটু’ গানের তালে অস্কারের মঞ্চে নাচতে। আর তিনি তার জন্য প্রস্তুতিও নিয়েছিলেন।

এই দক্ষিণি সুপারস্টার জানিয়েছেন যে অস্কার কমিটি তাঁর সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করেননি। তবে অস্কারের আসরে ‘আরআরআর’ ছবির এই গানের ওপর পারফরম্যান্স হয়েছে তাতে তিনি খুশি বলে জানিয়েছেন। সংগীত পরিচালক এম এম কিরাবানির ‘নাটু নাটু’ গানটির শুটিং ইউক্রেনে হয়েছে। রাম চরণ নিজের মুখে জানিয়েছেন যে এই গানের শুটিংয়ের জন্য ১২ দিন সময় লেগেছিল।

আর তিনি সাত দিন ধরে নাচের মহড়া দিয়েছিলেন। ক্রমাগত মহড়ার কারণে তাঁর হাঁটুতে অসহ্য যন্ত্রণা হতো বলে জানিয়েছেন এই তারকা। রাম চরণ জানান যে এই জয়ের পর প্রমাণিত তাঁর এবং সমগ্র দলের পরিশ্রমের ফল বিফলে যায়নি।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত