আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

আইনের এই খেলা বন্ধ হোক: মাহিকে গ্রেফতার প্রসঙ্গে পরীমণি

আইনের এই খেলা বন্ধ হোক: মাহিকে গ্রেফতার প্রসঙ্গে পরীমণি

ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশের দায়ের কর মামলায় শনিবার (১৮ মার্চ) দুপুরে গ্রেফতার হয়েছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এরপর তাকে দ্রুত সময়ের মধ্যে কারাগারেও পাঠানো হয়। তবে বিকালেই জামিন দেওয়া হয়েছে এ নায়িকাকে। এদিকে জামিনের পর মাহির প্রসঙ্গে সরব হলেন চিত্রনায়িকা পরীমণি। বছর দেড়েক আগে তিনি র‍্যাবের দায়ের করা মামলায় কারাভোগ করেছিলেন। ফলে তার বার্তা-প্রতিবাদ বিশেষত্ব বহন করে।

পুলিশের নিয়ন্ত্রণে থাকা মাহির একটি ছবি পোস্ট করে পরী লিখেছেন, ‘এইটা কোনও কথা না ভাই। চুপ করে থাকতে থাকতে কখন যে বোবা হয়ে যাবো আমরা! দেখছেন মাহির দিকে? বুক কাঁপলো না আপনাদের! একজন অন্তঃসত্ত্বার এই শারীরিক ও মানসিক ধকলের দায়ভার কে নিচ্ছে তাহলে!’ সবশেষে পরীর দাবি, ‘আইনের এই খেলা বন্ধ হোক। মাহিকে অনতিবিলম্বে মুক্তি দেয়া হোক।’

শনিবার (১৮ মার্চ) বিকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫ এর বিচারক মো. ইকবাল হোসেনের আদালত মাহিয়া মাহির জামিন মঞ্জুর করেন। একই আদালত তাকে দুপুরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন। জামিন শুনানিতে মাহিয়া মাহির পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আনোয়ার সাদাত, অ্যাডভোকেট রিপন চন্দ্র সরকার এবং অ্যাডভোকেট নবীজুল ইসলাম। পরে অ্যাডভোকেট আনোয়ার সাদাত সাংবাদিকদের জানান, মাহির বিরুদ্ধে দায়ের হওয়া দুটি মামলাতেই জামিন মঞ্জুর করেছেন আদালত। এখন মুক্তির প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, মাহি বর্তমানে ৯ মাসের অন্তঃসত্ত্বা। সম্প্রতি তিনি ওমরা করতে স্বামীর সঙ্গে সৌদি আরব গিয়েছিলেন। সেখান থেকেই শুক্রবার (১৭ মার্চ) ভোরে ফেসবুক লাইভে এসে অভিযোগ তোলেন, গাজীপুরে অবস্থিত তাদের গাড়ির শো-রুমে হামলা-ভাঙচুর চালানো হয়েছে। ওই ঘটনায় স্থানীয় পুলিশের বিরুদ্ধে ‘ঘুষ’ নেওয়ার অভিযোগও তোলেন তারা। এদিন রাতেই মাহি-রকিবের বিরুদ্ধে মামলা দায়ের করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। সেই সূত্রে দেশে ফেরা মাত্রই মাহিকে গ্রেফতার করা হয়।

প্রসঙ্গত, ২০২১ সালের আগস্টে পরীমণির বাসায় অভিযান চালায় র‍্যাব। এ সময় তার বাসা থেকে মাদকদ্রব্য উদ্ধারের কথা জানানো হয়। পরবর্তীতে পরীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতার এবং তিন দফায় সাত দিনের রিমান্ডে নেওয়া হয়। পরে অবশ্য তিনি সে মামলায় জামিন পেয়েছেন।






এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত