আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

ফারুকীর নতুন সিরিজে থাকছে ‘দুষ্টুমি’

ফারুকীর নতুন সিরিজে থাকছে ‘দুষ্টুমি’

বাংলা নাটকে হাস্যরসের মাধ্যমে দেশ ও সমাজের গুরুত্বপূর্ণ বিষয় তুলে এনে নতুন একটি ধারা জনপ্রিয় করেছিলেন মোস্তফা সরয়ার ফারুকী। তার নির্মিত ‘মেড ইন বাংলাদেশ’ সিনেমায়ও এই ছোঁয়া ছিলো। এরপর আরও কয়েকটি সিনেমা নির্মাণ করেছেন, প্রশংসাও পেয়েছেন। কিন্তু দর্শকের আক্ষেপ, ফারুকীর কাছ থেকে কি সেই চেনা ঢঙে, সার্কাজমে ভরা নাটক বা ধারাবাহিক আর পাওয়া যাবে না!

সেই আক্ষেপ এবার ঘুচে যাবে। কারণ নতুন একটি প্রজেক্টে হাত দিয়েছেন ফারুকী। যেটি তার দর্শকনন্দিত ধারাবাহিক নাটক ‘৪২০’র ধাঁচে নির্মিত হবে। এর ইঙ্গিত অবশ্য অনেক দিন আগেই দিয়েছেন। তবে সম্প্রতি বাংলা ট্রিবিউনের নিয়মিত সেলিব্রেটি শো ‘মামানামা-আউট অব দ্য বক্স’-এ যুক্ত হয়ে জানালেন, কাজটি গুছিয়ে নিচ্ছেন তিনি। ফারুকী বলেন, “একটা সিরিজের কাজ চলছে। ‘৪২০’র পর হিউমার ঘরানার কোনও সিরিজ করিনি। এটা ‘৪২০’র সিক্যুয়েল হবে কিনা আমি জানি না কিংবা এর ভাবের মতো হবে কিনা। কিন্তু আমি একটা সিরিজ নির্মাণ করছি, যেটাতে ‘৪২০’র মতো দুষ্টুমি থাকবে।”

এদিকে গত শুক্রবার (১৭ মার্চ) মধ্যরাতে নিজের সোশ্যাল হ্যান্ডেলে ফারুকী একটি ওয়েব সিরিজের ঘোষণা দিলেন। যেটার নাম ‘সলিড গোল্ড’। তার ঘোষণাবার্তাটি এরকম, ‘‘সলিড গোল্ড’ নামে একটা ওয়েব সিরিজ করতে চাই। দুবাই এয়ারপোর্টে বসে বসে ফ্যাসিনেটিং সব রিপোর্ট পড়তে পড়তে এই আমার সিদ্ধান্ত!’’ ধারণা করা হচ্ছে, এই ‘সলিড গোল্ড’ই ফারুকীর সেই হিউমার ঘরানার সিরিজ। যদিও নির্মাতা এখনও স্পষ্টভাবে কিছু জানাননি। তাই আপাতত দর্শকের অপেক্ষা করা ছাড়া উপায় নেই।

বলা প্রয়োজন, গেলো কয়েক বছরে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ওয়েব সিরিজ নির্মাণ বেড়েছে। যদিও দর্শককে তুষ্ট করে আলোচনায় আসতে পেরেছে হাতেগোনা কয়েকটি কাজ। ফারুকীও একটি ওয়েব সিরিজ ইতোমধ্যে উপহার দিয়েছেন। ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’ নামের সেই সিরিজ দর্শকের প্রশংসা পেয়েছিলো। এদিকে গত ১০ মার্চ এই নির্মাতার নতুন সিনেমা ‘শনিবার বিকেল’ যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পেয়েছে। তবে দেশে এখনও সেন্সর ছাড়পত্র পায়নি। এ নিয়ে জল অনেকদূর গড়ালেও এখনও কাঙ্ক্ষিত সিদ্ধান্ত আসেনি।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত