আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

মনে রাখা দরকার, মাহি ৯ মাসের অন্তঃসত্ত্বা: জয়া আহসান

মনে রাখা দরকার, মাহি ৯ মাসের অন্তঃসত্ত্বা: জয়া আহসান

নয় মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় স্বামীর সঙ্গে গিয়েছিলেন সৌদি আরবে। পালন করেছেন ওমরাহ। কিন্তু দেশে ফিরেই হলেন গ্রেফতার। এখন তার অবস্থান গাজীপুর জেলা কারাগারে। ঘটনাটি চিত্রনায়িকা মাহিয়া মাহির। ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশের দায়ের করা মামলায় গ্রেফতার হয়েছেন তিনি। এরপর গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্টেট আদালতের নির্দেশে তাকে পাঠানো হয়েছে কারাগারে।

যেহেতু মাহি একজন জনপ্রিয় নায়িকা; ফলে মুহূর্তেই এটি ‘টক অব দ্য কান্ট্রি’তে পরিণত হয়েছে। সাধারণ মানুষ থেকে শুরু করে শোবিজের তারকা কিংবা গণমাধ্যমকর্মী, সকলেই এ ঘটনায় প্রতিক্রিয়া দিচ্ছেন। সামিল হলেন দুই বাংলাজয়ী অভিনেত্রী জয়া আহসানও। তার ভাবনায় প্রাধান্য পেয়েছে মাহির অন্তঃসত্ত্বা অবস্থা।

জয়া তার সোশ্যাল হ্যান্ডেলে লিখেছেন, ‘অভিনেত্রী মাহিয়া মাহিকে ডিজিটাল নিরাপত্তা আইনে প্রেফতার করা হয়েছে। মাত্রই খবরে পড়লাম, পুলিশ তাকে রিমান্ডে আনার আবেদন করলেও আদালত তা মঞ্জুর করেননি। মাহি জনপ্রিয় অভিনেত্রী, কিন্তু দেশের সব নাগরিকের মতো তিনিও আইনের অধীন। তবে এই কথাটা বিশেষভাবে মনে রাখা দরকার, তিনি এখন ৯ মাসের অন্তঃসত্ত্বা। তার অভিযোগের তদন্ত চলুক, কিন্তু একজন গর্ভধারিণী মায়ের এবং তার সন্তানের যেন কোনও ক্ষতি না হয়।’

মাহি ও তার গর্ভের সন্তানের ব্যাপারে সংবেদনশীল থাকার অনুরোধ জানিয়ে জয়া বলেছেন, ‘রিমান্ড মঞ্জুর না করার জন্য বিজ্ঞ আদালতকে ধন্যবাদ জানাই। পুলিশের কর্মকর্তাদেরও অনুরোধ করবো, মা আর অনাগত শিশুর যেন কোনও ক্ষতি না হয়, সে ব্যাপারে সংবেদনশীল থাকবেন।’ এর আগে মাহির গ্রেফতারে প্রতিবাদ ও ডিজিটাল নিরাপত্তা আইনের বাতিল চেয়ে সরব হয়েছেন নির্মাতা শিহাব শাহীন, আশফাক নিপুণ, রেদওয়ান রনি, নায়িকা জাহারা মিতু, নায়ক আদর আজাদসহ অনেকে।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত