আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

‘ডান্স বাংলা ডান্স’ এ অংশ নেবে শুভশ্রী ছেলে!

‘ডান্স বাংলা ডান্স’ এ অংশ নেবে শুভশ্রী ছেলে!

ভারতের কলকাতায় একটি টিভি চ্যানেলে কয়েক সপ্তাহ আগে শুরু হয়েছে রিয়েলিটি শো ‘ডান্স বাংলা ডান্স’। নাচের এই রিয়েলিটি শো সিজনের পর সিজন ধরে দর্শকদের মনোরঞ্জন করে আসছে। এবারও অন্য নন ফিকশন শোগুলোকে ছাড়িয়ে যাচ্ছে এই শো। ছোট্ট ছোট্ট প্রতিযোগী থেকে শুরু করে বড়রাও তাদের নাচের প্রতিভা দিয়ে মুগ্ধ করছেন বিচারক থেকে দর্শকদের।

এবার অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় ঘোষণা করলেন, ছেলে ইউভানকেও ডান্স বাংলা ডান্সে অংশ নেওয়াবেন তিনি। গতবারের মতো এই সিজনেও বয়সের কোনো সীমা নেই ডান্স বাংলা ডান্সে। তাই ছোট্ট ছোট্ট প্রতিযোগীরাও বড়দের সঙ্গে পাল্লা দিয়ে নাচ করছে। আর তারাই বেশিরভাগ সময় মন কেড়ে নিচ্ছে বিচারকদের। এবারের সিজনে বিচারক এবং দর্শকদের এমনই এক প্রিয় প্রতিযোগী ঋষিতা। এই শিশুর নাচ আর এক্সপ্রেশনের দেওয়ানা হয়ে উঠেছেন তিন বিচারকই।

শনিবারের পর্বে ছোট্ট কৃষ্ণরূপে ঋষিতার এক মিষ্টি পারফরম্যান্স দেখে প্রশংসায় আদরে ভরিয়ে দেন শুভশ্রী। ওই শিশুর নাচ দেখে নিজের ছেলের কথা মনে পড়ে যায় তার। শুভশ্রী বলে ওঠেন, আমার মনে হচ্ছে যেন ইউভানই নাচছে। আর কয়েক বছর পর ওকেও নামিয়ে দিতে হবে ডান্স বাংলা ডান্সে। ২০২০ সালের সেপ্টেম্বরে জন্ম শুভশ্রীর একমাত্র ছেলে ইউভানের। তার বয়স এখন দুই বছর। কিন্তু নেটিজেনদের কাছে ইউভান ‘অ্যাডভান্স বেবি’। কিছুদিন আগে একটি ট্রেন্ডিং গানের তালে নাচের রিল শেয়ার করেছিলেন শুভশ্রী। সেখানেও মায়ের দেখাদেখি নাচতে দেখা যায় ইউভানকেও।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত