আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

এ বছরেই মুক্তি পাচ্ছে ‘চাঁদের অমাবস্যা’

এ বছরেই মুক্তি পাচ্ছে ‘চাঁদের অমাবস্যা’

এ বছরেই মুক্তি পাচ্ছে নন্দিত কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহর কালজয়ী উপন্যাস অবলম্বনে নির্মিত ছবি ‘চাঁদের অমাবস্যা’। ছবির পরিচালক জাহিদুর রহিম অঞ্জন বলেন, ‘প্রায় এক বছর আগে ছবির শুটিং শেষ হয়েছে। পরিকল্পনা ছিল, সৈয়দ ওয়ালীউল্লাহর জন্মশতবর্ষ উপলক্ষে ছবিটি মুক্তি দেওয়ার।

কিন্তু সরকারি অনুদানের ছবি হওয়ায় কিছু নীতিমালা মেনে কাজ করতে হচ্ছে। এ ছাড়াও সেন্সর ছাড়পত্র পাওয়া থেকে শুরু করে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির বিষয়টি নিশ্চিত করাসহ আরও কাজ বাকি আছে। আশা করছি, বাকি কাজ শিগগিরই শেষ করতে পারব। পরিকল্পনামতো কাজগুলো হয়ে গেলে এ বছরেই ছবিটি মুক্তি দেওয়া যাবে। পাশাপাশি ছবি নিয়ে দেশ ও দেশের বাইরে বড় চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়ার ইচ্ছা আছে।’

এদিকে চাঁদের অমাবস্যা ছবির মধ্য দিয়ে অনেক দিন পর আবার বড় পর্দায় দেখা যাবে বরেণ্য অভিনেতা আসাদুজ্জামান নূরকে। তাঁর পাশাপাশি এ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইরেশ যাকের, দীপান্বিতা মার্টিন, তনয় বিশ্বাস, শাহানা সুমি প্রমুখ।

গত বছর মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন স্থানে ছবির দৃশ্যধারণ করা হয়েছে। পাশাপাশি শেষ হয়েছে শিল্পীদের কণ্ঠধারণ ও সম্পাদনার কাজ। এর আগে ২০১৪ সালে মুক্তি পেয়েছিল জাহিদুর রহিম অঞ্জনের ‘মেঘমল্লার’ ছবি। নন্দিত কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের ‘রেইনকোট’ গল্প থেকে অনুপ্রাণিত হয়ে ছবিটি নির্মাণ করেছেন তিনি। ছবিটি সে বছর পাঁচটি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত