আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

অভিনেতা খালেকুজ্জামান মারা গেছেন

অভিনেতা খালেকুজ্জামান মারা গেছেন

মুক্তিযোদ্ধা ও অভিনেতা খালেকুজ্জামান আর নেই। মঙ্গলবার (২১ মার্চ) সকালে মারা গেছেন তিনি। তার বয়স হয়েছিলো ৭২ বছর। অভিনেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার ছেলে জিশান। তিনি জানান, সকাল ১১টার দিকে নিজ বাসাতেই ইন্তেকাল করেছেন অভিনেতা।

জিশান বলেন, ‘কোনও সমস্যা ছিলো না বাবার। দুদিন আগে জ্বর হয়েছিলো, সেটাও ভালো হয়ে যায়। একেবারে হুট করেই আমাদের ছেড়ে চলে গেলেন।’ খালেকুজ্জামানের প্রথম জানাজা বাদ জোহর অনুষ্ঠিত হচ্ছে নিকেতনে। এরপর বিমানবন্দর কার্গো মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে বলে জানান জিশান। তারপর অভিনেতার মরদেহ নিয়ে যাওয়া হবে তার গ্রামের বাড়ি নরসিংদীতে। সেখানে তৃতীয় জানাজা শেষে বাবা-মায়ের পাশে তাকে দাফন করা হবে।

এদিকে অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম বলেছেন, ‘ভারাক্রান্ত মনে জানাচ্ছি যে, মুক্তিযোদ্ধা ও অভিনেতা মো. খালেকুজ্জামান আজ (২১ মার্চ) সকাল ১১টায় মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। তার নামাজে জানাজা আজ বাদ আসর বিমানবন্দরের কার্গো মাঠে অনুষ্ঠিত হবে। সবাইকে অনুরোধ করছি জানাজায় অংশ নেওয়ার জন্য।’

এদিকে খালেকুজ্জামানের মৃত্যুতে শোক প্রকাশ করছেন শোবিজ অঙ্গনের অনেকেই। নির্মাতা শিহাব শাহীন সোশ্যাল হ্যান্ডেলে বলেছেন, “আমার অনেক প্রিয়, অনেক দিনের সহকর্মী খালেক ভাই আজ (২১ মার্চ) সকালে মারা গেছেন। সেই ২০০৭ সাল থেকে ‘এক্স ফ্যাক্টর’ দিয়ে খালেক ভাইয়ের সঙ্গে পথচলা। অসংখ্য কাজ হয়েছে খালেক ভাইয়ের সাথে। আজ ছেড়ে চলে গেলেন। দারুণ ভালো একজন মানুষ ছিলেন খালেকুজ্জামান!”

অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ফেসবুকে লিখেছেন, ‘ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। আমাদের সকলের প্রিয় সহকর্মী খালেকুজ্জামান আজ সকালে মারা গেছেন। সবাই ওনার জন্য দোয়া করবেন।’ অভিনেত্রী মনিরা মিঠু লিখেছেন, ‘একজন গুণী শিল্পী এবং ভালো মানুষ অভিনেতা খালেকুজ্জামান ভাই আজ সকালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ ওনাকে বেহেশত নসীব করুন, আমিন।’

অভিনেত্রী তানভিন সুইটি শোক প্রকাশ করে বলেছেন, ‘আজ (২১ মার্চ) সকালে অভিনেতা খালেকুজ্জামান আঙ্কেল মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। অনেক ভালো মনের একজন মানুষ ছিলেন। সব সময় হাসি থাকতো তার মুখে। এতো ভালো ব্যাবহার ছিলো তার। সবাই আমরা একসময় এই পৃথিবী ছেড়ে চলে যাবো এবং এটাই বড় সত্য।আঙ্কেলের আত্নার শান্তি কামনা করি। আমিন।’

উল্লেখ্য, মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছিলেন খালেকুজ্জামান। দেশ স্বাধীনের পর যুক্ত হন অভিনয়ে। তার অভিনীত প্রথম নাটক ‘সর্পভ্রমে রজ্জু’ বিটিভিতে প্রচার হয়েছিলো। ১৯৭৫ সালে তিনি বিটিভির তালিকাভূক্ত শিল্পী হন। পরবর্তী সময়ে ব্যবসায়িক কাজে অভিনয়ে খুব একটা নিয়মিত থাকতে পারেননি। তবে অভিনয়ের প্রতি ভালোবাসার জন্য বারবার ছুটে এসেছেন এই অঙ্গনে। কাজ করেছেন বহুল জনপ্রিয় নাটক ‘বড় ছেলে’সহ এই সময়ের বহু নাটকে। এছাড়া মুরাদ পারভেজের ‘বৃহন্নলা’, শিহাব শাহীনের ‘ছুঁয়ে দিলে মন’, অনম বিশ্বাসের ‘দেবী’ সিনেমায়ও দেখা গেছে এই অভিনেতাকে।

 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত