আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

শাকিবের লাল গাড়ি উপহার, বুবলী-বীরের উচ্ছ্বাস

শাকিবের লাল গাড়ি উপহার, বুবলী-বীরের উচ্ছ্বাস

পেশা ও ব্যক্তি দুই জীবনেই সংকটাপন্ন সময় পার করছেন ঢালিউড তারকা শাকিব খান। একদিকে নতুন সিনেমার খবর নেই, অন্যদিকে অপু-বুবলীর মধ্যকার অন্তর্জাল যুদ্ধ। এর মধ্যে আবার সম্প্রতি যোগ হয়েছে অস্ট্রেলিয়া কাণ্ড।

এতসব বিতর্ক-সমালোচনার ঝড় সামলেও ব্যক্তিগত জীবনে কিছুটা স্বস্তির মুহূর্ত কাটালেন শাকিব খান। মঙ্গলবার (২১ মার্চ) রাতে পারিবারিক আয়োজনে আনন্দঘন উদযাপনে অংশ নিয়েছেন তিনি। সে উদযাপন ছিলো শাকিবের দ্বিতীয় সংসারের পুত্র শেহজাদ খান বীরের জন্মদিন উপলক্ষে।

এদিন ফেসবুকে বীরকে শুভেচ্ছা জানিয়েছেন তার বাবা ও মা (শবনম বুবলী) দুজনেই। এরপর রাতে শাকিবের গুলশান ২ নম্বরের বাসায় ঘরোয়া আয়োজনে জন্মদিনের কেক কাটা হয়। সেখানে বীরকে নিয়ে হাজির হন বুবলী। এছাড়াও শাকিবের বাবা, মা, ভগ্নীপতি, বোনের ছেলে-মেয়েসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সবাই মিলে মেতে ওঠেন ছোট্ট বীরের চতুর্থ জন্মদিন উদযাপনে। ওই মুহূর্তের কয়েকটি ছবি ফেসবুক পেজে শেয়ার করেছেন বুবলী। সঙ্গে লিখেছেন, ‘পরিবারের মূল্যবান কিছু মুহূর্ত’।

শাকিব-বুবলীকে একসঙ্গে দেখা একটু বিশেষ ঘটনা তো বটে। কেননা তাদের বিয়ে-সন্তানের খবর যখন প্রকাশ্যে আসে, তখন রীতিমতো বিতর্কের ঝড় উঠেছিলো। ওই সময় শাকিব স্পষ্টভাবেই বলেছেন, বুবলী তার জীবনে অতীত। তার সঙ্গে সম্পর্ক কিংবা যোগাযোগ কিছু নেই। ফলে তাদের বিচ্ছেদের গুঞ্জন চাউর হয়।

সেই গুঞ্জনের আড়ালে কাগজ-কলমে তারা এখনও স্বামী-স্ত্রী কিনা, তা ধোঁয়াশায় রয়েছে। তবে পারিবারিক আয়োজনে তাদের এমন যৌথ উপস্থিতি ভক্তদের মনে নিঃসন্দেহে কিছুটা হলেও আনন্দ দিচ্ছে। যার নজির দেখা যায় বুবলীর পোস্টের কমেন্ট বক্সে। বীরকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি অনেকেই এই জুটির প্রতি ভালোবাসা জানাচ্ছেন।

জন্মদিনে ছেলে বীরকে একটি লাল গাড়িও উপহার দিয়েছেন শাকিব খান। রাস্তায় চলাচলের মতো না হলেও ঘরে দিব্যি ঘুরে-বেড়াতে পারে সেটি। আর সেই গাড়িতে বসেই উচ্ছ্বাসের সঙ্গে ক্যামেরাবন্দী হয়েছেন বুবলী ও বীর। উল্লেখ্য, অপু বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর ২০১৮ সালের ২০ জুলাই বুবলীকে বিয়ে করেন শাকিব খান। এরপর তাদের ঘরে একমাত্র সন্তান বীরের জন্ম হয় ২০২০ সালের ২১ মার্চ। অন্যদিকে অপু বিশ্বাসের সঙ্গে শাকিবের বিয়ে হয়েছিলো ২০০৮ সালের ১৮ এপ্রিল। এই সংসারের পুত্র আব্রাহাম খান জয়ের জন্ম হয়েছিলো ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত