আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

বাদশাহকে টেক্কা দিচ্ছেন রানী

বাদশাহকে টেক্কা দিচ্ছেন রানী

'পাঠান' সিনেমা দিয়ে নজির গড়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। তবে এবার বাদশাহকে টেক্কা দিতে চলেছেন রানী মুখার্জি। নরওয়েতে নজির গড়ল ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’।

ছবিটি মুক্তি পেয়েছে ১৭ মার্চ। সপ্তাহান্তের বক্স অফিস সংগ্রহে বলিউডের আগের সব নজির ভেঙে দিয়েছে এই ছবি। ৭৪৫ হাজার নরওয়েজিয়ান মুদ্রা (ক্রোন) এসেছে ছবির সংগ্রহে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৮৯ লাখ টাকা। সেই সঙ্গে তিন দিনে ৪.৮ হাজার অকুপেন্সি। এর আগে সালমান খান অভিনীত ‘সুলতান’ ৪.৪ হাজার অকুপেন্সি অর্জন করেছিল ৫ দিনে।

সাম্প্রতিককালের সবচেয়ে জনপ্রিয় ছবি ‘পাঠানকে’ও ছাপিয়ে গেছে রানী অভিনীত এই ছবি। পাঁচ দিনে ‘পাঠান’-এর আগে দেশের বাইরে অকুপেন্সি ছিল ৪.১ হাজার। বলিউড ছবি হিসাবেও নতুন মানদণ্ড স্থাপন করেছে অসীমা ছিব্বর পরিচালিত ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’। সন্তানের অধিকার চেয়ে এক প্রবাসী মায়ের লড়াইয়ের কাহিনি এ ছবির উপজীব্য। মায়ের চরিত্রে রানী। বাংলার অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যও এ ছবির অন্যতম আকর্ষণ। ছবির আবেগ ছুঁয়ে গেছে দর্শকদের।

প্রযোজক সংস্থার পক্ষ থেকে ছবিটির সাফল্যের জন্য অভিনন্দন জানানো হয়েছে। প্রযোজক নিখিল আদভানি বলেন, একজন সাহসী লড়াকু মায়ের গল্প এত মানুষকে ছুঁয়ে গেছে দেখে ভালো লাগছে। দর্শকদের প্রাণিত করতে এমন ছবি আরও তৈরি করব আমরা।

 



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত