আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

মনে হয়েছিলো আর পারবো না: কান্নারত ছবি দিয়ে ম্রুনাল

মনে হয়েছিলো আর পারবো না: কান্নারত ছবি দিয়ে ম্রুনাল

বলিউড হোক বা সাউথ ইন্ডাস্ট্রি, নিজের আলাদা অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন ম্রুনাল ঠাকুর। ‘সুপার ৩০’, ‘সীতা রামম’, ‘জার্সি’ কিংবা ‘সেলফি’র মতো সিনেমায় নজর কেড়েছেন তিনি। মায়াবী চেহারার সঙ্গে সাবলীল অভিনয়ে মুগ্ধতা ছড়াচ্ছেন ভক্তদের মনে।

কিন্তু হঠাৎ ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করলেন কান্নার ছবি। যেখানে দেখা যায়, অঝোরে কাঁদছেন ম্রুনাল। তার চোখে-মুখে বিষাদের মলিনতা। ছবির সঙ্গে ক্যাপশনে কিছু কথাও বলেছেন অভিনেত্রী। যা তার ভক্তদের মন আরও খারাপ করে দিয়েছে।

ম্রুনাল লিখেছেন, ‘গতকাল কঠিন ছিলো, কিন্তু আজ আমি আরও শক্তিশালী, বিস্তৃত এবং সুখী। প্রত্যেকের নিজস্ব গল্পের পাতা রয়েছে। কিন্তু তারা সেটা জোরে পড়ে না। তবে আমি নিজের গল্পটা জোরে পড়ার সিদ্ধান্ত নিয়েছি। কারণ যে শিক্ষা আমি পেয়েছি, সেটা অন্য কারও কাজে লাগবে। মাঝেমধ্যে নিজের দুর্বলতা প্রকাশ করা ভালো। এতে যন্ত্রণা লাঘব হয়।’

কী এমন হয়েছে, যার জন্য এরকম ছবি পোস্ট করলেন ম্রুনাল? এই দুশ্চিন্তায় উদ্বিগ্ন হয়ে পড়েন ভক্তরা। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ছবিটি। এরপর ম্রুনাল একটি ভিডিও বার্তা দিয়েছেন। সেখানে অভিনেত্রী বলেন, ‘এটা এমন এক সময়ের ছবি, যখন মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। মনে হয়েছিলো আর পারবো না। কিন্তু আজ আমি খুশি এবং আমি এটা করতে সক্ষম হয়েছি।’

ম্রুনালের কথায় স্পষ্ট, জীবনের একটা সময়ে তিনি মানসিক যন্ত্রণায় ছিলেন। সেই ধাক্কা সামলে ঘুরে দাঁড়িয়েছেন। নিজেকে প্রতিষ্ঠা করেছেন সিনে ইন্ডাস্ট্রিতে। ম্রুনাল ঠাকুরকে আগামীতে দেখা যাবে হিন্দি ছবি ‘গুমরাহ’তে। এতে তার বিপরীতে আছেন আদিত্য রায় কাপুর। বর্ধন কেটকার নির্মিত ছবিটি মুক্তি পাবে আগামী ৭ এপ্রিল।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত