আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

একসঙ্গে ছেলের জন্মদিন উদযাপন শাকিব-বুবলীর

একসঙ্গে ছেলের জন্মদিন উদযাপন শাকিব-বুবলীর

ছবি: এলএবাংলাটাইমস

গত বছর ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান এবং চিত্রনায়িকা শবনম বুবলীর বিয়ে-সন্তানের খবর প্রকাশ্যে এলে চারদিকে বিতর্কের ঝড় ওঠে। শাকিব তখন স্পষ্টভাবেই বুবলীকে নিজের জীবনের অতীত বলে উল্লেখ করেছিলেন। পরবর্তীতে শাকিব-বুবলীর বিচ্ছেদের গুঞ্জনও ওঠে।

আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ না হলেও শাকিব খান ও বুবলীকে আর একসঙ্গে কোথাও দেখা যায়নি। তবে ছেলে শেহজাদ খান বীরের জন্মদিন আবারও একত্রে আনলো তাদের। মঙ্গলবার (২১ মার্চ) ছিল বীরের তৃতীয় জন্মদিন। এদিন পারিবারিক আয়োজনে ছেলের জন্মদিন উদযাপন করেন শাকিব-বুবলী দুজনই।

বীরের জন্মদিনে মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শাকিব-বুবলী দুজনই শুভেচ্ছা জানান। পরবর্তীতে রাতে শাকিবের গুলশানের বাসায় ঘরোয়া আয়োজনে জন্মদিনের কেক কাটা হয়। সেখানে বীরকে নিয়ে হাজির হন বুবলী। এছাড়া, শাকিবের বাবা, মা, ভগ্নীপতি, বোনের ছেলে-মেয়েসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সবাই মিলে ছোট্ট বীরের জন্মদিন উদযাপনে মেতে ওঠেন।

বীরের জন্মদিন উদযাপনের পারিবারিক ছবিগুলো ফেসবুকে আপলোড দিয়েছেন শবনম বুবলী। ক্যাপশনে লিখেছেন, পরিবারের মূল্যবান কিছু মুহূর্ত। শাকিব-বুবলীকে একসঙ্গে দেখে ওই পোস্টের কমেন্টবক্সে বীরকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি অনেকেই এ জুটির প্রতি ভালোবাসা জানান।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত