আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

কন্যার বাবা হলেন আতিফ আসলাম

কন্যার বাবা হলেন আতিফ আসলাম

রমজান মাসের চাঁদ দেখার সুবাদে আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) থেকে পাকিস্তানে রোজা শুরু হয়েছে। আর প্রথম রোজার দিনেই আনন্দের জোয়ার এলো পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলামের ঘরে। বৃহস্পতিবার (২৩ মার্চ) কন্যা সন্তানের বাবা হয়েছেন তিনি। সোশাল হ্যান্ডেলে ছবি পোস্ট করে শিল্পী নিজেই সুখবরটি ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে নিয়েছেন।

আতিফ বলেছেন, ‘অবশেষে অপেক্ষার অবসান। আমার হৃদয়ের নতুন রানি এসে গেছে। বাচ্চা ও সারাহ (স্ত্রী) দুজনেই ভালো আছে আলহামদুলিল্লাহ। আমাদের সবার জন্য দোয়া করবেন।’ এই পোস্টে ভক্তদের রমজানের শুভেচ্ছাও জানিয়েছেন আতিফ আসলাম। সেই সঙ্গে প্রকাশ করেছেন কন্যার নামও। একমাত্র কন্যার নাম রেখেছেন ‘হালিমা আতিফ আসলাম’। ২০১৩ সালের ২৯ মার্চ শিক্ষাবিদ সারাহ ভারওয়ানাকে বিয়ে করেন আতিফ আসলাম। এরপর তাদের ঘরে জন্ম নিয়েছে দুই পুত্র। যাদের নাম আবদুল আহাদ ও আরিয়ান আসলাম।

উল্লেখ্য, পাকিস্তানের গায়ক হলেও আতিফ আসলামের জনপ্রিয়তা উপমহাদেশজুড়ে বিস্তৃত। বলিউডে বেশ কয়েকটি সুপারহিট গান গেয়েছেন তিনি। ২০০৫ সাল থেকে ২০১৯ সাল অব্দি বহু হিন্দি সিনেমায় কণ্ঠ দিয়েছেন আতিফ। এরপর ভারত-পাকিস্তান দ্বন্দ্ব-লড়াইয়ের জেরে পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ করা হয় বলিউডে। আতিফের কণ্ঠে জনপ্রিয় কয়েকটি হিন্দি গান হলো- ‘ও লামহে’, ‘আদাত’, ‘তেরে বিন’, ‘তু জানে না’, ‘তেরা হোনে লাগা হু’, ‘তেরে লিয়ে’, ‘পিয়া ওরে পিয়া’, ‘জিনে লাগা হু’, ‘ম্যায় রাঙ্গ শারবাতো কা’, ‘জিনা জিনা’, ‘তেরে সাং ইয়ারা’, ‘দিল দিয়া গাল্লা’ ইত্যাদি।

 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত