আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

জয়া-স্বস্তিকার এই প্রথম দেখা হল, ফটোশুটও হল

জয়া-স্বস্তিকার এই প্রথম দেখা হল, ফটোশুটও হল

জয়া আহসান বাংলাদেশের অভিনেত্রী হলেও এখন পশ্চিমবঙ্গের দর্শকদের কাছেও কম জনপ্রিয় নন। সেখানে তার কাজের ব্যস্ততাও দিন দিন বাড়ছে। মিলছে কাজের স্বীকৃতিও। এই টালিউড ইন্ডাস্ট্রির আরেক শক্তিমান অভিনেত্রী হচ্ছেন স্বস্তিকা মুখার্জিকে। দুইজন একই ইন্ডাষ্ট্রিতে কাজ করতে থাকলেও জেনে অবাক হবেন এদের একসঙ্গে সরাসরি দেখা হয়নি এতোদিন। কাজ করা তো দূরের কথা!

এই দুই অভিনেত্রীকে এবার প্রথমবার মুখোমুখি করলেন কলকাতার একটি ম্যাগাজিন। মুখোমুখি মানে তার একসঙ্গে কাজও করলেন। একসঙ্গে ক্যামেরাবন্দীও হয়েছেন দুজনে। মূলত ‘দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস’ এর ম্যাগাজিন ‘ইনডালজ’র জন্যই প্রথমবার একসঙ্গে কোনো ফটোশুটে অংশ নিলেন জয়া ও স্বস্তিকা। শেয়ার করা ছবিতে দুজনকেই দুর্দান্ত গ্ল্যামারাস লুকে দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আসতেই কয়েক ঘণ্টার ব্যবধানে ছড়িয়ে গেছে ছবিটি।

এদিকে জয়া আহসান ও স্বস্তিকা মুখার্জীর এক ছবিটি শেয়ার করে ‘দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস’ পত্রিকাটির জ্যেষ্ঠ সহকারী সম্পাদক শর্মিষ্ঠা ঘোষাল প্রশ্ন রাখলেন, ‘কে বললো এই সময়ে ব্রেকিং নিউজ দেয়া সম্ভব না?’- জয়া ও স্বস্তিকাকে ‘অভিনয়ের দেবী’ আখ্যা দিয়ে শর্মিষ্ঠা আরও জানান, ‘প্রথমবারের মতো অভিনয়ের দুই দেবী স্বস্তিকা মুখার্জি ও জয়া আহসানকে একসঙ্গে পেলাম আমরা। বাংলা নববর্ষ উপলক্ষে নতুন ফটোশুটের জন্য।’

শর্মিষ্ঠা জানান, আগামী ৩১ মার্চ ম্যাগাজিনটির বিশেষ সংখ্যায় তাদের এই ফটোশুটের বিস্তারিত গল্প উঠে আসবে। শুধু শর্মিষ্ঠা নন, ইনডালজ এর জন্য জয়া ও স্বস্তিকার ছবিগুলো ক্লিক করার দায়িত্বে যিনি, সেই চিত্রগ্রাহক দেবর্ষি সরকারও শেয়ার করেছেন ছবিটি। শত শত মানুষ প্রশংসা করছেন। জানাচ্ছেন তাদের মুগ্ধতার কথা।


 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত