আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

দুর্বিনীত কঙ্গনা হঠাৎ বিনয়ী, চাইলেন ক্ষমা

দুর্বিনীত কঙ্গনা হঠাৎ বিনয়ী, চাইলেন ক্ষমা

বলিউড ‘কুইন’ কঙ্গনা রানাওয়াত। নানা বিতর্কে বছরভর জড়িয়ে রয়েছে তার নাম। টুইটারে বেশির ভাগ সময়ই সরব, খড়গহস্ত। মুখে কিছুই আটকায় না। তবে এই প্রথম প্রকাশ্যে ক্ষমা চাইতে দেখা গেল অভিনেত্রীকে। ভালোবাসা জানালেন অনুরাগীদের। অন্যদিকে শুভেচ্ছাবার্তা উপচে পড়ছে কঙ্গনার প্রতিও।

ইনস্টাগ্রামে একটি ভিডিওতে বলেন, ‘আজ আমার বাবা-মাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার কুলদেবী মা অম্বিকাজিকে প্রণাম, যিনি আমায় জন্ম দিয়েছেন। আমার সব গুরু, বিশেষত আমার আধ্যাত্মিক গুরু শ্রী সদ্‌গুরুজি, স্বামী বিবেকানন্দ, আমার সেই সব প্রশংসাকারী, শুভাকাঙ্ক্ষী, যারা আমার সঙ্গে কাজ করেন, যাদের জন্য আমি এত সাফল্য পেয়েছি তাদেরকেও ধন্যবাদ জানাই। আমার পরিবার, আমার বন্ধু, অনুরাগী- সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা।

এরপর সুর নরম করে বলেন, ‘আমার যে শত্রুরা কখনও আমায় শান্তিতে থাকতে দেননি, আমায় লড়াই করতে শিখিয়েছেন, তাদের প্রতিও আমি কৃতজ্ঞ।’ তার কথায় কেউ কখনও আহত হয়ে থাকলে তিনি আন্তরিকভাবে ক্ষমাও চান। বৃহস্পতিবার কঙ্গনা রানাওয়াতের ছিল জন্মদিন। ছুটি কাটাতে গিয়েছিলেন উদয়পুরে। জন্মদিনের সকালে ওই ভিডিও বার্তাটি দেন।

কিন্তু কেন এই ভাবমূর্তির পরিবর্তন? কারণ জন্মদিনের সকালটা পজিটিভভাবে শুরু করেছেন তিনি। ইনস্টাগ্রামে পোস্ট করা ওই ভিডিওতে কঙ্গনাকে সবুজ ও গাঢ় গোলাপি রঙের পাড়ের শাড়িতে দেখা গেছে। সঙ্গে ছিল ভারী কাজ করা সোনার গয়না ও কপালে লাল টিপ। তবে ৩৬ বছরের জন্মদিনে সম্পূর্ণ নতুন চেহারায় দেখা দিলেন অভিনেত্রী। পোশাকে সাবেকিয়ানার ছাপ। শাড়ি-গয়নায় সুসজ্জিত হয়ে দিলেন নতুন বার্তা।

অভিনেত্রী জানান, সহজ করেই ভাবেন তিনি। সকলেরই মঙ্গল চান, কারও ক্ষতি চান না। যদি কারও প্রতি কখনও এমন কিছু কথা বলে থাকেন যাতে কেউ কষ্ট পেয়েছেন, তার জন্য ক্ষমা চেয়ে নিলেন জন্মদিনে। শ্রীকৃষ্ণের কৃপায় তিনি সৌভাগ্যপূর্ণ জীবন পেয়েছেন বলে জানান। সকলের মঙ্গলপ্রার্থনা করে ঈশ্বরকে স্মরণ করেন তিনি। কঙ্গনার পরিচালনায় ‘ইমার্জেন্সি’ ছবির শুটিং শেষ হয়েছে। ইতিহাস আশ্রিত এই ছবিতে ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করছেন কঙ্গনা। শুটিংয়ের সেটে তার অক্লান্ত পরিশ্রমের ছবি বারবার দেখা গেছে।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত