আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

তারার দেশে পাড়ি দিলেন ‘পরিণীতা’ নির্মাতা

তারার দেশে পাড়ি দিলেন ‘পরিণীতা’ নির্মাতা

তারকাদের ফেলে ৬৭ বছর বয়সে বলিউডকে বিদায় জানিয়ে তারাদের দেশে পাড়ি দিলেন বিখ্যাত বাঙালি পরিচালক প্রদীপ সরকার। শুক্রবার (২৪ মার্চ) ভোর সাড়ে তিনটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি এই নির্মাতা।

শোকে বিহ্বল সিনে ইন্ডাস্ট্রি। ‘পরিণীতা’ নির্মাতার মৃত্যুর খবর শেয়ার করেছেন তার দীর্ঘদিনের বন্ধু এবং চলচ্চিত্র পরিচালক হানসাল মেহতা। টুইটারে তিনি লেখেন, ‘প্রদীপ সরকার দাদা... শান্তিতে ঘুমিও’।

জানা যায়, হৃদরোগে আক্রান্ত হয়ে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার (২৩ মার্চ) গভীর রাতে হাসপাতালে ভর্তি করা হয় প্রদীপ সরকারকে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, তার ডায়ালাইসিস চলছিল পাশাপাশি শরীরে পটাসিয়ামের মাত্রা কমে গিয়েছিল।পরিচালকের মৃত্যুতে বলিউডে শোকের ছায়া নেমে এসেছে। অভিনেতা মনোজ বাজপেয়ী প্রদীপ সরকারের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। শোকপ্রকাশ করেছেন অভিনেতা অজয় দেবগণসহ একঝাঁক কলাকুশলী।

২০০৫ সালে প্রদীপ সরকার ‘পরিণীতা’ নির্দেশনার মাধ্যমে পরিচালনার জগতে পা রাখেন। ২০০৭ সালে ‘লাগা চুনারি মে দাগ’, ২০১০ সালের ‘লাফাঙ্গে পারিন্দে’, ২০১৪ সালের ‘মর্দানি’ এবং ২০১৮ সালের ছবি ‘হেলিকপ্টার’ সফলভাবে পরিচালনা করেন। ওয়েব সিরিজের জগতেও সক্রিয় ছিলেন তিনি। ‘ফরবিডেন লাভ’ ও ‘দুরঙ্গা’র মতো সিরিজও পরিচালনা করেছেন তিনি।

প্রদীপ তার ‘উজ্জ্বল’ কাজের জন্য অনেক পুরস্কারে ভূষিতও হয়েছেন। তিনি ফিল্মফেয়ার পুরস্কার এবং জি সিনে পুরস্কারে সম্মানিত হয়েছেন। এছাড়াও তিনি সেরা নবাগত চলচ্চিত্রের জন্য ‘ইন্দিরা গান্ধী পুরস্কারে’ ভূষিত হন।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস


 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত