আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

বলিউড ছেড়ে যাওয়ার আসল কারণ জানালেন প্রিয়াঙ্কা

বলিউড ছেড়ে যাওয়ার আসল কারণ জানালেন প্রিয়াঙ্কা

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সম সাময়িক পুরুষ অভিনেতাদের সঙ্গে এক সময় দাপটের সঙ্গে কাজ করেছেন এই অভিনেত্রী। নারীপ্রধান অনেক ছবিতে তার অভিনয় নজর কেড়েছে দর্শকদের।

তবে ক্যারিয়ারের শীর্ষে থাকাকালীন বলিউড ছাড়েন প্রিয়াঙ্কা চোপড়া। পাড়ি জমান সুদূর আমেরিকায়। সেখানকার জনপ্রিয় টেলিভিশন শো, একাধিক সিনেমার পর এ বার রুশো ব্রাদার্সের সঙ্গে ওয়েব সিরিজ়ে কাজ করছেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। এখন তার নাম শোনা যায় হলিউডের প্রথম সারির তারকাদের সঙ্গে। হলিউডে নিজের জায়গা অনেকটা পাকাপোক্ত করেছেন বলিউডের এই অভিনেত্রী। মাঝেমধ্যে বলিউডে ফেরেন তবে সেটা শুধুমাত্র ঘরে ফেরার টানে।

জনপ্রিয়তার শীর্ষে থাকাকালীন কেন মুম্বাই ছাড়লেন প্রিয়াঙ্কা তা নিয়ে অনেকেরই প্রশ্ন আছে। আনন্দবাজারের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি এক সাক্ষাৎকারে এ প্রশ্নের উত্তর জানিয়েছেন এই অভিনেত্রী।

অনেকের হয়তো জানা নেই, গান গেয়ে হলিউডে প্রবেশ প্রিয়াঙ্কার। ‘ইন মাই সিটি’, ‘এগ্‌জ়টিক’-এর মতো মিউজ়িক ভিডিওতে দেখা গেছে তাকে। উইল.আই.অ্যাম, পিটবুলের মতো বিশ্বখ্যাত পপতারকাদের সঙ্গে তাল মিলিয়ে গান গেয়েছেন প্রিয়াঙ্কা।

ওই সাক্ষৎকারে প্রিয়াঙ্কা জানান, বলিউডে ‘সাত খুন মাফ’ ছবিতে কাজ করার সময় অঞ্জুলা আচারিয়ার কাছ থেকে ফোন পান তিনি। অঞ্জুলাই প্রথম তাকে প্রস্তাব দেন আমেরিকায় এসে গান গাওয়ার। সেই সময় বলিউড থেকে বেরোনোর রাস্তা খুঁজছিলেন প্রিয়াঙ্কা। তিনি বলেন,'বলিউডে সেই সময় আমাকে প্রায় একঘরে করে দেওয়া হয়েছিল। আমাকে ভালো চরিত্রে নেওয়া হচ্ছিল না। আমার সঙ্গে অনেকের ঝামেলাও হয়েছিল। আমি এ সব নোংরা রাজনীতির মধ্যে ক্লান্ত হয়ে পড়েছিলাম'। তবে আমেরিকায় এসে গান গাওয়া শুরু করলেও বিশেষ সাফল্য পাননি প্রিয়াঙ্কা। কিন্তু একাধিক হলিউড তারকার সঙ্গে যোগাযোগের মাধ্যম হয়ে উঠেছিল তার গান। প্রিয়াঙ্কা বলেন, ‘বলিউডে আমি এত বছর ধরে কাজ করেছি। কিন্তু ওই সময় আমি এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম যে, আমার মনে হচ্ছিল সব ছে়ড়ে চলে যাই'।

হলিউডে কিছু দিন কাটানোর পরে প্রিয়াঙ্কা বুঝতে পারেন, গানের চেয়ে অভিনয়েই বেশি দক্ষ তিনি। এ কারণে আমেরিকাতে থেকেই অভিনয়ের কাজ খুঁজতে থাকেন তিনি। একের পর এক অডিশন দেওয়ার পরে সুযোগ পান ‘কোয়ান্টিকো’ টেলিভিশন সিরিজ়ে। বাকিটা ইতিহাস। শেষ কয়েক বছরে প্রিয়াঙ্কা কাজ করেছেন ডোয়েন জনসন ওরফে দ্য রক, জ়্যাক এফ্রন, লিয়াম হেমসওয়ার্থ, অ্যাডাম ডিভাইন, রেবেল উইলসনের মতো তারকার সঙ্গে। এমনকি, ‘ম্যাট্রিক্স: রেভোলিউশন্স’ ছবিতে কিয়ানু রিভসের সঙ্গেও এক ফ্রেমে দেখা গিয়েছে তাকে। এ বার মার্ভেল খ্যাত রুশো ব্রাদার্সের সঙ্গে জুটি বেঁধেছেন প্রিয়াঙ্কা। আগামী এপ্রিল মাসে মুক্তি পেতে চলেছে তার অভিনীত স্পাই থ্রিলার সিরিজ় ‘সিটাডেল’। এই সিরিজ়ে অভিনয় করেছেন ‘গেম অফ থ্রোন্স’ খ্যাত রিচার্ড ম্যাডেনও।

 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত