আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

বলিউড বনাম সাউথ: প্রথম দিনে অজয়ের চেয়ে এগিয়ে নানি

বলিউড বনাম সাউথ: প্রথম দিনে অজয়ের চেয়ে এগিয়ে নানি

বলিউডের একচেটিয়া রাজত্বে ভাটা পড়েছে বহু দিন। তবে মাঝে মাঝে কিছু ছবি মুম্বাই ইন্ডাস্ট্রির অস্তিত্বের জানান দেয়। যেমন গেলো জানুয়ারিতে মুক্তি পাওয়া শাহরুখ খানের ‘পাঠান’। বিশ্বব্যাপী হাজার কোটি রুপির বেশি আয় করে এটি ইন্ডাস্ট্রির সব রেকর্ড ভেঙে দিয়েছে।

তবে ‘পাঠান’র সেই ঝড় ধরে রাখতে পারলো না নতুন সিনেমা ‘ভোলা’। যেখানে অভিনয় করেছেন অজয় দেবগন। বৃহস্পতিবার (৩০ মার্চ) মুক্তি পেয়েছে এটি। আর প্রথম দিনে ছবিটি আয় করেছে ১১ কোটি ২০ লাখ রুপি। অন্যদিকে ‘পাঠান’র প্রথম দিনের আয় (শুধু ভারতে) ছিলো ৫৭ কোটি রুপি! বিশ্বব্যাপী অংকটা ছিলো ১০৬ কোটি রুপি!

‘ভোলা’র সঙ্গে একই দিন মুক্তি পেয়েছে তেলুগু সিনেমা ‘দাসারা’। যেটার কেন্দ্রীয় চরিত্রে আছেন ন্যাচরাল স্টার খ্যাত নানি। প্রথম দিনেই ছবিটি বক্স অফিসে বাজিমাত করেছে। বিশ্বব্যাপী ৩৮ কোটি রুপি আয় করেছে এটি।

গত বছর মুক্তি পাওয়া নানির ‘আনতে সুন্দারানিকি’ ছবিটি প্রথম দিন মাত্র ৭ কোটি ৩ লাখ রুপি আয় করেছিলো। সর্বসাকুল্যে এটি আয় করতে সক্ষম হয় মাত্র ১৯ কোটি ৯৭ লাখ রুপি। আরও চমকপ্রদ ব্যাপার হলো, নানির সবচেয়ে সফল সিনেমা বিবেচনা করা হয় ২০১৯ সালের ‘জার্সি’কে। সেই ছবির প্রথম দিন এবং লাইফটাইম আয় ছিলো যথাক্রমে ৬ কোটি ৯৫ লাখ ও ৩৩ কোটি ৬৫ লাখ রুপি।

‘দাসারা’ ছবিটি ভারতজুড়ে চারটি ভাষায় মুক্তি পেয়েছে। ফলে এর আয়ের অংকও মোটা। পাশাপাশি সমালোচকদের কাছ থেকেও আসছে প্রশংসা। এটা অব্যাহত থাকলে বাজেটের ৬৫ কোটি রুপি তুলে সুপারহিট হতে এক সপ্তাহই যথেষ্ঠ।

উল্লেখ্য, ‘দাসারা’ নির্মাণ করেছেন শ্রীকান্ত ওড়েলা। এতে নানির বিপরীতে আছেন কীর্তি সুরেশ। অন্যদিকে ‘ভোলা’ নির্মিত হয়েছে ২০১৯ সালের তামিল সিনেমা ‘কাইথি’র রিমেক হিসেবে। তামিলের অন্যতম সেরা নির্মাতা লোকেশ নির্মিত ছবিটির হিন্দি সংস্ক্ররণে পরিচালনার ভার নিজের হাতেই রেখেছেন অভিনেতা অজয়। এতে তার সঙ্গে আরও আছেন টাবু, সঞ্জয় মিশ্র, দীপক দোব্রিয়াল, গজরাজ রাও প্রমুখ। ছবিটির বাজেট প্রায় দেড়শ কোটি রুপি।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত