আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

কন্যাকে নিয়ে প্রথমবার ভারতে প্রিয়াঙ্কা

কন্যাকে নিয়ে প্রথমবার ভারতে প্রিয়াঙ্কা

২০২২ সালের জানুয়ারিতে কন্যার মা হয়েছেন আন্তর্জাতিক তারকা প্রিয়াঙ্কা চোপড়া। স্বামী নিক জোনাসের সঙ্গে যুক্তরাষ্ট্রে বসবাসের সুবাদে সেখানেই হয়েছে সন্তানের জন্ম। এরপর একাধিকবার প্রিয়াঙ্কা নিজ দেশ ভারতে এসেছেন। তবে সেসব সফরে ছিলেন না কন্যা মালতি ম্যারি জোনাস।

অবশেষে মায়ের দেশে এলেন মালতি। শুক্রবার (৩১ মার্চ) বিকালে কন্যাকে নিয়ে মুম্বাই এয়ারপোর্টে নামেন প্রিয়াঙ্কা ও নিক। কোনও লুকোছাপা নয়, কন্যাকে কোলে নিয়েই ক্যামেরায় পোজ দিয়েছেন। আর পাপারাজ্জিরাও আনন্দে ছবি তুলেছেন নতুন অতিথির।

জন্মের পর থেকে মালতিকে নিয়ে অনেক ছবি পোস্ট করলেও সেগুলোতে তার চেহারা দেখাননি প্রিয়াঙ্কা। গেলো জানুয়ারিতে বিখ্যাত ম্যাগাজিন ভোগ-এর ফটোশুটে অংশ নিয়েছিলেন প্রিয়াঙ্কা। সেখানেও তার সঙ্গে মালতি ছিল। তবে তার মুখ দেখানো হয়নি। অবশেষে গত ১৯ ফেব্রুয়ারি প্রথমবার কন্যার মুখ উন্মুক্ত করেন অভিনেত্রী।

২০১৭ সালের ‘মেট গালা’ অনুষ্ঠানে মার্কিন সংগীতশিল্পী ও অভিনেতা নিক জোনাসের সঙ্গে পরিচয় হয় প্রিয়াঙ্কার। এর এক বছর পর তারা বিয়ে করেন। দাম্পত্য জীবনের চার বছর পেরিয়ে সারোগেসির মাধ্যমে সন্তান গ্রহণ করেছেন তারা।

এদিকে প্রিয়াঙ্কাকে আগামীতে দেখা যাবে হলিউডের আলোচিত সিরিজ ‘সিটাডেল’-এ। যেখানে তার সঙ্গে আছেন রিচার্ড ম্যাডেন, স্ট্যানলি লুইস, লেসলি ম্যানভাইলের মতো তারকা। এটি প্রচারে আসবে ২৮ এপ্রিল। এরপর আগামী ১২ মে মুক্তি পাবে তার নতুন হলিউড ছবি ‘লাভ অ্যাগেইন’। জেমস সি স্ট্রজ নির্মিত ছবিটিতে তার নায়ক স্যাম হিউগ্যান। আছেন ‘হার্ট উইল গো অন’ খ্যাত গায়িকা সেলিন ডিয়নও।

সূত্র: এনডিটিভি



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত