আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

কানসৈকতে ডিক্যাপ্রিও-স্করসেসির সেভেন-আপ!

কানসৈকতে ডিক্যাপ্রিও-স্করসেসির সেভেন-আপ!

কান চলচ্চিত্র উৎসবের ৭৬তম আসরের অফিসিয়াল সিলেকশনে থাকছে মার্টিন স্করসেসি পরিচালিত ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’। তার সঙ্গে ছবিটির প্রচারণার জন্য কানসৈকতে যাবেন হলিউড হার্টথ্রব লিওনার্দো ডিক্যাপ্রিও।

মার্টিন স্করসেসির পরিচালনায় এ নিয়ে সপ্তমবার অভিনয় করলেন ডিক্যাপ্রিও। কানসৈকতে সেভেন-আপ পূর্ণ করবেন তারা! তাদের আগের পূর্ণদৈর্ঘ্য ছবিগুলো হলো ‘গ্যাংস অব নিউইয়র্ক’ (২০০২), ‘দ্য এভিয়েটর’ (২০০৪), ‘দ্য ডিপার্টেড’ (২০০৬), ‘শাটার আইল্যান্ড’ (২০১০), ‘দ্য উলফ অব ওয়াল স্ট্রিট’ (২০১৩)। এছাড়া স্করসেসির পরিচালনায় ‘দ্য অডিশন’ (২০১৫) নামের একটি শর্টফিল্মে দেখা গেছে ডিক্যাপ্রিওকে। এতে রবার্ট ডি নিরোও ছিলেন।

আগামী ২০ মে দক্ষিণ ফ্রান্সের সাগরপাড়ের শহর কানে গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’-এর উদ্বোধনী প্রদর্শনী হবে। ডিক্যাপ্রিও, ডি নিরো এবং স্করসেসি ছাড়াও লালগালিচায় ছবিটির অন্য অভিনয়শিল্পীরাও থাকবেন। তারা হলেন অভিনেতা রবার্ট ডি নিরো, জেসি প্লেমন্স, অভিনেত্রী লিলি গ্ল্যাডস্টোন, কারা জেড মায়ার্স, জেনাই কলিন্স, জিলিয়ান ডিওন, টেন্টু কার্ডিনাল। রবার্ট ডি নিরো ও স্করসেসি এ নিয়ে ১১ বারের মতো একসঙ্গে কাজ করলেন।

আমেরিকান কথাসাহিত্যিক ডেভিড গ্রানের জনপ্রিয় গ্রন্থ অবলম্বনে ছবিটির চিত্রনাট্য লিখেছেন মার্টিন স্করসেসি ও এরিক রোথ। ১৯২০ শতকে যুক্তরাষ্ট্রের ওকলাহোমা রাজ্যের পটভূমিতে নির্মিত ছবিটিতে তুলে ধরা হয়েছে ধনকুবের ওসেজ জাতির সদস্যদের নৃশংসভাবে খুনের ঘটনা। সেই ঘটনা ‘সন্ত্রাসের রাজত্ব’ হিসেবে পরিচিত ছিল। ছবিটির বাজেট ২ হাজার ১৪০ কোটি ৩৫ লাখ টাকা।

চার বছর পর আবারও কানের হাওয়া গায়ে লাগবে ডিক্যাপ্রিওর। ২০১৯ সালে কোয়েন্টিন টারান্টিনোর ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড’ ছবির প্রচারে ব্র্যাড পিটের সঙ্গে উৎসবটিতে অংশ নেন তিনি।

৩৭ বছর পর আবারও কানের অফিসিয়াল সিলেকশনে জায়গা পেলো মার্টিন স্করসেসি চলচ্চিত্র। ১৯৮৬ সালে ‘আফটার আওয়ার্স’ ছবির সুবাদে কানে সেরা পরিচালকের পুরস্কার জেতেন তিনি। তার পরিচালিত ‘ট্যাক্সি ড্রাইভার’ ১৯৭৬ সালে স্বর্ণপাম জয় করে। ১৯৯৮ সালে কান উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে বিচারকদের প্রধান ছিলেন তিনি। ২০০২ সালে উৎসবটির সিনেফঁদাসো ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে বিচারকদের প্রধান হিসেবে দায়িত্ব সামলেছেন।

১৯৯০ সাল থেকে বিশ্ব চলচ্চিত্রের ইতিহাস রক্ষা ও সংরক্ষণের জন্য নিবেদিত সংস্থা দ্য ফিল্ম ফাউন্ডেশন পরিচালনা করছেন মার্টিন স্করসেসি। এর অংশ হিসেবে কান ক্ল্যাসিকসে অনেক ছবি পরিবেশন করেছেন তিনি।

অ্যাপল অরিজিনাল ফিল্মস প্রযোজিত হলেও প্যারামাউন্ট পিকচার্সের পরিবেশনায় বড় পর্দায় আসবে ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’। যুক্তরাষ্ট্রে আগামী ৬ অক্টোবর সীমিতসংখ্যক কিছু প্রেক্ষাগৃহে এবং ২০ অক্টোবর উত্তর আমেরিকা জুড়ে মুক্তি পাবে ছবিটি। ফ্রান্সের প্রেক্ষাগৃহে ছবিটি দেখা যাবে ১৮ অক্টোবর থেকে। এরপর ওটিটি প্ল্যাটফর্ম অ্যাপল টিভি প্লাসে মুক্তি দেওয়া হবে এটি।

এদিকে চলতি এপ্রিলের মাঝামাঝি অফিসিয়াল সিলেকশনের পুরো তালিকা ঘোষণা করবেন কান উৎসবের পরিচালক থিয়েরি ফ্রেমো। আগামী ১৬ মে বৈশ্বিক এই আসরে পর্দা উঠবে। উৎসব চলবে ২৭ মে পর্যন্ত।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত