আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

সাফল্যের রহস্য জানালেন নুসরাত ফারিয়া

সাফল্যের রহস্য জানালেন নুসরাত ফারিয়া

২০১৫ সালে ‘আশিকী’ দিয়ে চলচ্চিত্রে অভিষেকের পর ঢাকা ও কলকাতা মিলিয়ে কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া। কয়েক বছর ধরে গান গাইতেও দেখা গেছে এই নায়িকাকে। বাণিজ্যিক সিনেমায় গ্ল্যামারাস চরিত্রের পাশাপাশি তাঁকে পাওয়া গেছে ‘পাশের বাড়ির মেয়ে’ টাইপ চরিত্রেও।

তবে সম্প্রতি টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশি অভিনেত্রী জানিয়েছেন, নিজেকে ততটা প্রতিভাবান মনে করেন না তিনি। নুসরাত ফারিয়াকে প্রশ্ন করা হয়, নিজের কাজ নিয়ে তিনি কতটা আত্মবিশ্বাসী। উত্তর দিতে গিয়ে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, আমি ততটা প্রতিভাবান নই, তবে কাজ চালিয়ে যাচ্ছি নিজের আত্মবিশ্বাসের জোরে (হাসি)।’

উপস্থাপক ও গানের মডেল হিসেবে বিনোদন অঙ্গনে কাজ শুরু করলেও একটা সময় কলকাতার চলচ্চিত্রেও নিয়মিত কাজ করছেন। সাম্প্রতিক সময়ে তিনি ছাড়াও অনেক বাংলাদেশি অভিনয়শিল্পী পশ্চিমবঙ্গের ওটিটি প্ল্যাটফর্মে নিয়মিত কাজ করছেন।

এ প্রসঙ্গে ফারিয়া বলেন, ‘এটা নিয়ে আমি খুবই খুশি, আমাদের একসঙ্গে আরও বেশি কাজ করা উচিত যাতে দর্শকদের আরও দুর্দান্ত সব কনটেন্ট উপহার দিতে পারে। “হাওয়া” এখানে মুক্তির পর ব্যাপক সাড়া ফেলেছিল। শুনছি, আমার পরের সিনেমা “আবার বিবাহ অভিযান” পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও একই সঙ্গে মুক্তি পাচ্ছে। এ বিষয়ে আমি নিশ্চিত নই। তবে এখানকার দর্শক আমাকে বলেছেন, তাঁরা বাংলাদেশি কনটেন্ট দেখতে পছন্দ করেন।’

অনেক অভিনয়শিল্পী এখন ওটিটিতে নিয়মিত, এ নিয়ে নিজের পরিকল্পনা সম্পর্কে ফারিয়া বলেন, ‘এখন আমি সিনেমা নিয়েই বেশি ব্যস্ত। চলতি বছর দুটি ছবি শেষ করেছি—“আবার বিবাহ অভিযান” ও “ফুটবল ৭১”। এপ্রিলে বাংলাদেশে আরও একটি সিনেমার শুটিং করব। আমি খুবই আনপ্রেডিক্টেবল, ফলে ভবিষ্যতে মন বদলে ওয়েব সিরিজও করতে পারি।’

বাণিজ্যিক ও শৈল্পিক ঘরানার মধ্যে কোন ধরনের সিনেমা ফারিয়াকে বেশি আকৃষ্ট করে? এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘দিন শেষে আমার দর্শকের সন্তুষ্টি আমার কাছে গুরুত্বপূর্ণ; সেটি যে প্রজেক্টের জন্যই হোক। মহামারির সময়ে আমি কিছু অন্য ঘরানার সিনেমা করেছি—“পাতালঘর”। গোয়া উৎসবসহ ছবিটি বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে। দর্শক যতক্ষণ পছন্দ করতে আমি দুই ধরনের সিনেমাই করতে পারি।’

ঈদে মুক্তি পাবে ফারিয়ার নতুন গান ‘বুঝি না তো তাই’। গানটিতে নুসরাত ফারিয়ার সঙ্গে জুটি বেঁধে নতুন গান নিয়ে আসছেন ব্রিটিশ র‍্যাপার মুমজি স্ট্রেনজার। এরই মধ্যে মুক্তি পেয়েছে নতুন ‘বুঝি না তো তাই’ গানের ট্রেলার।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত