আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

জয়ার সঙ্গে কাজে আগ্রহী স্বস্তিকা

জয়ার সঙ্গে কাজে আগ্রহী স্বস্তিকা

প্রায় দশ বছর ধরে পশ্চিমবঙ্গের সিনেমায় নিয়মিত অভিনয় করছেন বাংলাদেশের তারকা অভিনেত্রী জয়া আহসান। উপহার দিয়েছেন বেশকিছু দর্শকপ্রিয় ও প্রশংসিত ছবি। কিন্তু সেখানে কাজ করলেও অভিনেত্রী স্বস্তিকার সঙ্গে তার দেখা হয়নি কখনেই।

এই দুনপ্রিয়কে এবার একফ্রেমে এনেছে একটি গণমাধ্যম। ‘দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস’ এর ম্যাগাজিন ‘ইনডালজ’র বাংলা নববর্ষ উপলক্ষে নতুন ফটোশুটে ম্যাগাজিনটির প্রচ্ছদে ঠাঁই করে নিয়েছেন জয়া-স্বস্তিকা। শুক্রবার (৩১ মার্চ) ম্যাগাজিনটি বাজারে এসেছে। অনলাইনেও তাদের ফটো ফিচারটি প্রকাশিত হয়েছে। যেখানে এই দুই অভিনেত্রী কথা বলেছেন মন খুলে। দশ বছরে কেন স্বস্তিকা-জয়ার দেখা হলো না, এমন প্রশ্নও ছিলো সেখানে।

এ প্রসঙ্গে স্বস্তিকা বলেন, আমি খুব অসামাজিক। ইভেন্টগুলোতে খুব একটা যাওয়া হয় না। আমার তো মনে হয়, জয়াও এসবে খুব একটা যান না। তাছাড়া জয়াকে অন্য দেশ থেকে আসতে হয়। আমার মনে হয়, এসব কারণেই এর আগে আমাদের কখনও দেখা হয়নি।

দেখা না হলেও এসময় জয়ার সিনেমা ও তার অভিনয়ের ভূয়সী প্রশংসা করেন স্বস্তিকা। তিনি বলেন, আমি তার অভিনয় প্রতিভার বিশাল ভক্ত এবং জয়ার বেশিরভাগ সিনেমাই আমার দেখা। আবর্ত, বিসর্জন, বিনি সুতোয়, রবিবার, এক যে ছিলো রাজা এবং রাজকাহিনী- এই সবই আমি দেখেছি। তার বিসর্জন দেখে প্রচুর কেঁদেছিলাম। ওই সাক্ষাৎকারে স্বস্তিকা জানান, অনেক নির্মাতাকে তিনি এমন চিত্রনাট্য তৈরী করতে বলেছেন, যেখানে জয়ার সঙ্গে কাজ করার সুযোগ তৈরী হয়!

এসময় স্বস্তিকাকে জয়া প্রশ্ন করেন, আসলেই তুমি বলেছো? জবাবে স্বস্তিকা বলেন, হ্যাঁ,কিন্তু এখানে হয়নি। বরং তুমি বাংলাদেশি কোনো নির্মাতাকে এ বিষয়ে বলতে পারো, যেখানে আমরা একসঙ্গে একটি সিনেমায় কাজ করতে পারি!

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত