আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

১৩তম ইন্ডিয়ান আইডল ঋষি, যা পেলেন পুরস্কারে

১৩তম ইন্ডিয়ান আইডল ঋষি, যা পেলেন পুরস্কারে

সম্ভাবনার কাঁটা তার দিকেই হেলে ছিলো। ফাইনালে আর অঘটন ঘটেনি। তাই অযোধ্যার হাসিমুখের সেই তরুণই হলেন নতুন ইন্ডিয়ান আইডল। রবিবার (২ এপ্রিল) রাতে প্রচার হয়েছে ভারতের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘ইন্ডিয়ান আইডল’র ১৩তম সিজনের ড্রিম ফিনালে পর্ব। এতে ছয় ফাইনালিস্টকে টপকে সেরার খেতাব নিজের করে নেন ঋষি সিং।

বিজয়ী হিসেবে ট্রফি ছাড়াও উত্তর প্রদেশের এই তরুণ পেয়েছেন ২৫ লাখ রুপি নগদ অর্থ। এছাড়া একটি নতুন গাড়িও দেওয়া হয়েছে এই সম্ভাবনাময় গায়ককে।

ইন্ডিয়ান আইডল হওয়ার পর ঋষি সিং নিজের অনুভূতি প্রকাশ করেছেন এভাবে, ‘আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে, আমি আইডল হয়েছি। যখন আমার নাম ঘোষণা করা হলো, ওই মুহূর্তটি ছিল আমার স্বপ্ন পূরণের। এমন একটি সম্মানজনক আয়োজনের উত্তরাধিকার হওয়া আমার জন্য অনেক বড় সম্মানের। চ্যানেল কর্তৃপক্ষ, বিচারক এবং পুরো ইন্ডিয়ান আইডলের সবার প্রতি আমি কৃতজ্ঞ।’

এবারের আয়োজনে প্রথম রানারআপ হয়েছেন কলকাতার তরুণী দেবস্মিতা রায়। তৃতীয় স্থান অর্জন করেছেন জম্মু ও কাশ্মীরের চিরাগ কোতওয়াল। তাদেরকে ট্রফির পাশাপাশি দেওয়া হয়েছে ৫ লাখ রুপির চেক। এছাড়া চতুর্থ ও পঞ্চম স্থান অর্জনকারী বিদীপ্তা চক্রবর্তী ও শিবম সিং পেয়েছেন ৩ লাখ রুপি করে। ফাইনালে ষষ্ঠ প্রতিযোগী হিসেবে ছিলেন সোনাক্ষী কর।

প্রথম রানারআপ দেবস্মিতা বলেছেন, ‘এত বড় প্ল্যাটফর্মে বিচারক ও অতিথিদের সামনে গাওয়ার সুযোগ পেয়েছি, সেটা এখনও বিশ্বাস হচ্ছে না আমার। বাবা-মায়ের চোখে আমাকে নিয়ে যে গৌরব-আনন্দ দেখছি, এটা আমার জন্য বড় অর্জন। যখন ফাইনালিস্টের তালিকায় আমার নাম ঘোষণা করা হয়, তখনই মনে হয়েছিল যে, আমি ট্রফি জিতে গেছি। এই অর্জন বাবা-মায়ের প্রতি উৎসর্গ করছি।’

উল্লেখ্য, ইন্ডিয়ান আইডলের এ আসরে বিচারকের দায়িত্ব পালন করেছেন বিশাল দাদলানি, হিমেশ রেশমিয়া ও নেহা কাক্কার। সঞ্চালনায় ছিলেন আদিত্য নারায়ণ।

সূত্র: হিন্দুস্তান টাইমস


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত