আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

ঢাকায় আরবাজ খান, সালমানের আগমন ইঙ্গিত

ঢাকায় আরবাজ খান, সালমানের আগমন ইঙ্গিত

ছবি: এলএবাংলাটাইমস

মধ্য রমজানে ঢাকায় পা রাখলেন বলিউড সুপারস্টার সালমান খানের মেজ ভাই, অভিনেতা-প্রযোজক আরবাজ খান।

উদ্দেশ্য- সালমানের দাতব্য প্রতিষ্ঠান ‘বিয়িং হিউম্যান’র পোশাক ব্র্যান্ডের নতুন শাখা উদ্বোধন। শুক্রবার (৭ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে ধানমন্ডিস্থ শাখায় হাজির হন আরবাজ। এরপর হাত তুলে শুভেচ্ছা জানান ঢাকাবাসীকে।

আরবাজ খান জানালেন, এটি তার দ্বিতীয় ঢাকা সফর। এর আগেও একবার তিলোত্তমা ঢাকায় এসেছিলেন। তবে সেটার দিন-তারিখ-তথ্য আপাতত খোলাসা করেননি। অনুষ্ঠানস্থলে হাজির হয়ে উপস্থিত গণমাধ্যমকর্মীদের কাছে দুঃখপ্রকাশও করেন আরবাজ। কারণ তার আসতে অনেকখানি বিলম্ব হয়েছিল।

এ বিষয়ে তারকার ভাষ্য, ‘আমি আজ (৭ এপ্রিল) সকালের ফ্লাইটে ঢাকায় এসেছি। বিকালের দিকে কিছুটা অসুস্থ বোধ করছিলাম। সে কারণে আসতে একটু দেরি হয়ে গেলো। এজন্য সবার কাছে ক্ষমা চাচ্ছি। আশা করছি আপনাদের ইফতার দারুণ হয়েছে।’

বাংলাদেশে এসে কেমন লাগছে? এমন প্রশ্নের জবাবে আরবাজ খান বলেন, ‘এই দেশে আসার অনুভূতি অসাধারণ।

আমি কয়েক বছর আগেও এসেছিলাম কাজের সূত্রে। এখানকার মানুষ খুবই অতিথি পরায়ণ। তাদের অভ্যর্থনা দারুণ। আমার মনেই হচ্ছে না যে আপন মানুষদের থেকে দূরে আছি। আশা করছি পরবর্তীতে আসলে আরেকটু বেশি সময় নিয়ে আসবো, যাতে এই দেশটা ঘুরে দেখতে পারি।’

স্বাভাবিকভাবেই সালমান খানের প্রসঙ্গ উঠে আসে।

বাংলাদেশের ভক্তদের জন্য বলিউড ভাইজান কি কোনও বার্তা দিয়েছেন? আরবাজের জবাব, ‘ব্যস্ততা কাটলে আশা করি সালমান একদিন এখানে আসবে। আসলে সালমান নিজেও বলেছে, তার ভালোবাসা যেন আপনাদের পৌঁছে দেই। খুব দ্রুত কোনও সময়ে সে আসবে এই দেশে।

’ভিনদেশি তারকার মুখে বাংলায় কিছু শোনার বায়না থাকে সবারই। ব্যতিক্রম ঘটেনি আরবাজ খানের ক্ষেত্রেও। আবদার রেখে অভিনেতা-প্রযোজক বাংলাতে শোনালেন একটি বাক্য- ‘আমি তোমাকে ভালোবাসি।’ এরপর ইংরেজিতে বললেন, ‘আপনারা আরও শুনতে চান? কিন্তু আমি এটুকুই জানি। মনে হয় এটা যথেষ্ট। এটাই সবচেয়ে সুন্দর কথা।’

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত