আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

মাঝরাতে শ্রাবন্তীর অভিযোগ, ‘আমায় ঠকানো হয়েছে’

মাঝরাতে শ্রাবন্তীর অভিযোগ, ‘আমায় ঠকানো হয়েছে’

গুঞ্জন আছে— প্রায় বছর দুয়েক আগে কলকাতার মধ্যম গ্রামে একটি জিম খুলেছিলেন শ্রাবন্তী। সেই সময় রোশন সিংয়ের সঙ্গেই সম্পর্ক গড়েন। জিমের চারজন পরিচালকের মধ্যে একজন ছিলেন শ্রাবন্তী। সম্প্রতি ওই জিমের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন জিম ট্রেইনিরা।

তাদের অভিযোগ, চলতি বছরের শুরুর দিকে ওই মাল্টিজিমের পক্ষ থেকে একটি বিজ্ঞাপন দেওয়া হয়। যেখানে বলা হয়, বছরে ১৮ হাজার টাকার জায়গায় যদি একবারে সাড়ে সাত হাজার টাকা দেওয়া হয়, তবেই জিমে ভর্তি নেওয়া হবে। এই লোভনীয় অফার পেয়ে তারা সেখানে ভর্তি হন।

ভর্তি হওয়ার পরেই নাকি তাদের বলা হয়, চার হাজার টাকার বিনিময়ে ব্যক্তিগত ট্রেনার রাখতে হবে। এরই পাশাপাশি হঠাৎ করেই দোল-হোলির জন্য বন্ধ করে দেওয়া হয় জিম। এখনো তা পড়ে রয়েছে তালাবন্ধ অবস্থাতেই। তবে ওই অভিযোগপত্রে জিমের অন্যান্য মালিকের নাম থাকলেও শ্রাবন্তীর নাম ছিল না। যদিও তারকা ও জিমের মালিক হওয়ার জন্য কটাক্ষ থেকে রেহাই পাননি তিনি।

এর পরেই শনিবার মাঝরাতে এক পোস্টে শ্রাবন্তী লেখেন, আমি জানতে পেরেছি আমার বিরুদ্ধে কিছু ভুলভাল অভিযোগ উঠছে, যার কোনো ভিত্তি নেই। বলা হচ্ছে, আমি নাকি অনৈতিক কাজের সঙ্গে জড়িত।সবাইকে বলতে চাই— আমি এমন কিছু করিনি। আমায় উল্টো ঠকানো হয়েছে। টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। আইনের ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে। আমি নিশ্চিত সত্যিটা সামনে আসবেই। ধন্যবাদ।

ওই পোস্টে জিম শব্দটি একবারও উচ্চারণ করেননি তিনি। যেহেতু সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে এই পোস্ট করেছেন, সেহেতু তা বুঝতে অসুবিধা হয়নি অনুরাগীদের।

 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত