আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

টেইলর সুইফটের ৬ বছরের সম্পর্কে বিচ্ছেদ

টেইলর সুইফটের ৬ বছরের সম্পর্কে বিচ্ছেদ

মার্কিন পপ তারকা টেইলর সুইফট ও ব্রিটিশ অভিনেতা জো অ্যালনের সম্পর্ক ভেঙে গেছে। দীর্ঘ ছয় বছর ধরে তারা প্রেমের বন্ধনে আবদ্ধ ছিলেন। তাদের সম্পর্কের কথা অজানা ছিল না কারোর। কিন্তু এবার আলাদা হয়ে গেছে দুজনের পথ।

সুইফট ও অ্যালনের ঘনিষ্ঠ এক সূত্রের মতে, কয়েক সপ্তাহ আগে বিচ্ছেদ করেছেন তারা। এ কারণেই তাদেরকে একসঙ্গে আর দেখা যাচ্ছে না।

কিছু দিন আগেই এই জুটির ব্রেকআপের গুঞ্জন ছড়ায়। তখন এক ঘনিষ্ঠজন দাবি করেন, ‘তাদের মধ্যে সব ঠিক আছে। জো যখন সময় পাবে, সুইফটের সঙ্গে মিউজিক ট্যুরে যাবে। তারা একসঙ্গে দারুণ রয়েছে। সুইফটের ক্যারিয়ার নিয়ে জো দারুণ সহযোগী।’ কিন্তু সপ্তাহ না গড়াতেই সেই মসৃণ সম্পর্কের ইতি ঘটেছে। যদিও বিচ্ছেদ নিয়ে এখনও তাদের কেউই কোনও প্রতিক্রিয়া দেননি।

২০১৬ সাল থেকে সম্পর্কে ছিলেন টেইলর সুইফট ও জো অ্যালন। ২০১৮ সালে ভোগের এক সাক্ষাৎকারে সম্পর্ক নিয়ে মুখ খুলেছিলেন জো। বলেছিলেন, ‘আমি জানি যে মানুষ আমাদের সম্পর্ক নিয়ে জানতে চায়। আমরা খুব সফলভাবে গোপনীয়তা বজায় রেখেছি, কিন্তু মানুষের জন্য সেটা এখন হারিয়ে গেছে।’

গেলো বছর এন্টারটেইনমেন্ট টুনাইটকে সুইফট বলেছিলেন, ‘আমরা এখন সোশ্যাল মিডিয়ার যুগে বসবাস করি। আপনি যদি কারো সঙ্গে প্রেমে জড়ান, তাহলে সেটা প্রকাশ্যে আসবেই। আমার ছয় বছরের প্রেমে, আমরা অনেক উদ্ভট গুঞ্জন শুনেছি। তবে সেগুলো আমরা এড়িয়ে গেছি।’

টেইলর সুইফট বর্তমানে মিউজিক্যাল ট্যুরে রয়েছেন। কদিন আগেই যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার অ্যার্লিংটনে কনসার্ট সেরেছেন গায়িকা।

সূত্র: ডেইলি মেইল

 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত