আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

‘আদম’ নির্মাতার অভিযোগ, মুখ খুললেন নায়িকা

‘আদম’ নির্মাতার অভিযোগ, মুখ খুললেন নায়িকা

বলা চলে, এই সিনেমার মাধ্যমে অভিনয়ের মূল সড়কে পা রেখেছিলেন জান্নাতুল ফেরদৌস ঐশী। এর আগে একাধিক সিনেমায় তাকে দেখা গেলেও সেগুলোতে নিজেকে ভাঙা-গড়ার সুযোগ হয়ে ওঠেনি। কিন্তু ‘আদম’-এ তার চরিত্রের বিস্তৃতি, গভীরতা থাকায় সুযোগটা কাজে লাগিয়েছেন। তারওপর ছবিটা মুক্তি পাচ্ছে আসন্ন ঈদে। ফলে ঐশীর মন থাকার কথা ফুরফুরে, উচ্ছ্বসিত। অথচ তিনি যেন মৌনব্রত পালন করছেন!

কদিন আগেই প্রকাশ হয়েছে ‘আদম’র পোস্টার ও ট্রেলার। কিন্তু সেগুলো নিয়ে প্রচারণা করছেন না ঐশী। এ নিয়ে ছবিটির নির্মাতা আবু তাওহীদ হিরণের দাবি, অভিনেতা-অভিনেত্রী সবাইকে জানানো হয়েছে। কেউ শেয়ার দিয়েছেন, কেউ দেননি।

হিরণের ভাষ্য এমন, ‘আমি নির্মাতা হিসেবে আমার জায়গা থেকে করছি, প্রতিটা শিল্পীকেও তাই করতে হবে। তাদেরকে সব বিষয়ে জানানো হচ্ছে, যেমন ট্রেলার রিলিজ হলো, লিংকটা পাঠালাম। কিন্তু সেটা শেয়ার করার জন্য তো রিকোয়েস্ট করা সম্ভব না। যার যার ইচ্ছে হচ্ছে, তিনি শেয়ার করছেন। যেমন ফার্স্টলুক নিয়ে ইয়াশ প্রচারণা করেছে, কিন্তু ঐশী কেন করলো না, জানি না আমরা।’

নির্মাতার এমন অভিযোগের তল খুঁজতে ঐশীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তার কাছ থেকে কিছুটা ভিন্ন খবরই পাওয়া গেলো। বললেন, ‘তিনি (নির্মাতা) হয়ত ব্যস্ততার কারণে কিংবা ভুলে আমাকে পোস্টার, ট্রেলার কোনও কিছুর লিংক পাঠাননি। মাস খানেক আগেও তার সঙ্গে আমার লম্বা সময় ধরে কথা হয়েছিল। ছবির প্রচারণা কীভাবে কী করা যায়, সেসব আলোচনা করেছি। কিন্তু পোস্টার বা ট্রেলার প্রকাশের আগে আমাকে কিছুই জানানো হয়নি। এমনকি প্রকাশের পরও কোনও লিংক পাঠাননি। তাহলে কীভাবে আমি প্রচারণা করবো?’

‘আদম’ নিয়ে নিজের আগ্রহের কথা জানিয়ে ঐশী বলেন, “এই ছবির ঘোষণার পর থেকে সবচেয়ে বেশি প্রচারণা আমি করেছি। এজন্য হিরণ ভাইও অ্যাপ্রিসিয়েট করতেন। এখনও সাংবাদিকরা যখন আমার কাছে জানতে চান, আমি কিন্তু ছবিটা নিয়ে ঠিকই কথা বলি। কারণ এই ছবি নিয়ে আমার ভালোলাগা, প্রত্যাশা সবই বেশি। এ পর্যন্ত যে’কটা ছবি করেছি, তার মধ্যে এটাতেই বেশি পরিশ্রমের সুযোগ পেয়েছি। আসলে কাজের ক্ষেত্রে পরিশ্রম করতে পারলে আনন্দ লাগে আমার। ‘মিশন এক্সট্রিম’ বলুন কিংবা ‘রাতজাগা ফুল’ প্রতিটা ছবির প্রচারে আমি দিনরাত সময় দিয়েছি। তাহলে এটার প্রচারণা করতে গাফিলতি করব কেন?”

অভিমানের দেয়াল ভেঙে তবু ‘আদম’র বন্দনা করলেন ঐশী। শুটিং অভিজ্ঞতার খুচরো স্মৃতি শেয়ার করলেন এভাবে, ‘এই ছবিতে কাজের অভিজ্ঞতা চমৎকার। আবার চ্যালেঞ্জিংও বটে। টিমের প্রায় সবাই তরুণ। ফলে পারস্পরিক আলোচনার মাধ্যমে কাজটা করতে পেরেছি। একটা ঘটনা বলি, ট্রেলারে দেখেছেন একটি দৃশ্যে আমি ফাঁসি নিতে যাচ্ছি। ওই দৃশ্যের শুটিংয়ের জন্য প্রথমে একটা ফ্রেম ঠিক করা হয়েছিল। কিন্তু আমার মনে হলো, ফ্রেমটা অন্যভাবে নিলে বেটার হবে। এটা আমি পরিচালকের সঙ্গে শেয়ার করি এবং তিনিও পছন্দ করেন। সঙ্গে সঙ্গে ফ্রেম পরিবর্তন করা হয়। এভাবেই আমরা মিলেমিশে কাজটি করেছি।’ উল্লেখ্য, ছবিটিতে ঐশীর বিপরীতে আছেন ইয়াশ রোহান। এ ছাড়াও অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, রঙ্গন হৃদ্য, অ্যালেন শুভ্র, শহীদুজ্জামান সেলিম, প্রাণ রায়, মনিরা মিঠু, সুমনা সোমা, আফফান মিতুল, ইকবাল হোসেন ও মিলন ভট্টাচার্য।

 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত