আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

যুক্তরাষ্ট্রে দুই মাসের কনসার্ট সফরে চিরকুট

যুক্তরাষ্ট্রে দুই মাসের কনসার্ট সফরে চিরকুট

তৃতীয়বারের মতো যুক্তরাষ্ট্রে কনসার্ট ট্যুরে যাচ্ছে ব্যান্ড চিরকুট। ‘দ্য লিগ্যাসি ট্যুর-ইউএসএ ২০২৩’-শীর্ষক এ সংগীতময় যাত্রা চলবে আগামী জুন-এর শেষ পর্যন্ত। চিরকুট জানায়, তাদের প্রথম কনসার্ট হবে বোস্টনে। এই পুরো সময়টাতে নর্থ আমেরিকার বিভিন্ন শহরে কনসার্ট করবে তারা। যার শেষটা হবে সানফ্রান্সিসকোতে।

ব্যান্ডের মুখপাত্র সংগীতশিল্পী শারমিন সুলতানা সুমী বলেন, ‘সব ঠিক থাকলে মে মাসের প্রথম সপ্তাহে আমেরিকার উদ্দেশ্যে দেশ ছাড়বো আমরা। প্রিয় শ্রোতা, শুভাকাঙ্ক্ষীরা আমাদের জন্য নিশ্চয়ই দোয়া করবেন যেন সব সুন্দরভাবে সম্পন্ন হয়। আহারে জীবন, দুনিয়া, বাংলার কথা, কানামাছি, মরে যাব, বন্ধু গো, যাদুর শহর, খালাস থেকে লালে লালের সুবাসে দেখা হোক আমেরিকা।’ বাংলা গানের সম্ভারে নতুন কথা, সুর, ভাবনায় নিজেদের মৌলিক গান নিয়ে সুদীর্ঘ ২১ বছর ধরে পথ চলছে চিরকুট।

‘দ্য গ্লোবাল বাংলাদেশি ব্যান্ড’ হিসেবে খ্যাত ‘চিরকুট’ এর আগে ২০১৫ এবং ২০১৬ সালে দুটি পূর্ণাঙ্গ ট্যুর করেছিল যুক্তরাষ্ট্রে। এছাড়াও গত বছর বাংলাদেশের ৫০ বছর পূর্তিতে আইসিটি মন্ত্রণালয়ের আয়োজন ও আমন্ত্রণে আমেরিকার ম্যানহাটনে অবস্থিত পৃথিবীর সবচেয়ে ঐতিহাসিক ও জনপ্রিয় ভেন্যু ম্যাডিসন স্কয়ার গার্ডেনে বিশ্ব সংগীতের কিংবদন্তি ব্যান্ড স্করপিয়ন্স-এর সাথে কনসার্টে অংশ নিয়ে বাংলাদেশের ইতিহাসের সাক্ষী হয় চিরকুট।

এছাড়া পৃথিবীর অন্যতম বৃহৎ ও সম্মানজনক মিউজিক ফেস্টিভ্যাল ‘সাউথ বাই সাউথ ওয়েস্ট’-এ বাংলাদেশ থেকে প্রথম ও একমাত্র ব্যান্ড হিসেবে ২০১৬ সালে দুটি কনসার্টে অংশ নিয়ে সুনাম বয়ে আনে ব্যান্ডটি। বাংলা গানের সুবাস ও গৌরব ছড়াতে গত ১১ বছর ধরে নরওয়ে, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, মালয়েশিয়ার বিভিন্ন শহরে নানা আন্তর্জাতিক ও দেশীয় কনসার্টে নিয়মিত অংশ নিয়ে আসছে চিরকুট। তারই ধারাবাহিকতায় এই ট্যুর আয়োজন করছে ইউএসএ’র জ্যামিং এন্টারটেইনমেন্ট ও দৃক।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত