আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

নেশা কীভাবে ছেড়েছিলেন জানালেন অমিতাভ বচ্চন

নেশা কীভাবে ছেড়েছিলেন জানালেন অমিতাভ বচ্চন

অবসর সময়ে ব্লগ লেখেন অমিতাভ বচ্চন। এই ব্লগের মাধ্যমে তিনি যোগাযোগ রাখেন তাঁর অনুরাগীদের সঙ্গে। এবার নিজের কলমে অকপটে স্বীকার করলেন তাঁর মদ্যপান এমনকি ধূমপানে আসক্তির কথাও। সেই নেশা ছাড়লেন কীভাবে, সে কথাও জানালেন তিনি।

কর্মজীবনে শুরুর দিকটা তাঁর কাটে কলকাতায়। সেই সময়ই নাকি মদ্যপানের অভ্যাস শুরু হয় বিগ বি’র। বেশ ঘন ঘনই মদ্যপান করতেন। খানিকটা আসক্তও হয়ে পড়েন। শুধু মদ্যপান নয় ধূমপানেও আসক্তি ছিল তাঁর। তবে যেকোনো নেশাই যে ত্যাগ করা সম্ভব, সেটা জানান তাঁর সাম্প্রতিক ব্লগে। কিন্তু কীভাবে ছাড়বেন? সেই উপায় বলে দিলেন।

তিনি তাঁর ব্লগে জানান, যেকোনো নেশা হুট করে ছাড়তে হয়। তাঁর কথায়, ‘যখন ধূমপান করছেন জ্বলন্ত সিগারেটটা ঠোঁটের কোণা থেকে ফেলে দিয়ে, তাকে বিদায় দিন। যে অভ্যাস মানুষকে ক্যানসারের মুখে ঠেলে দেয় তাকে ছেড়ে দেওয়া উচিত।’ তিনি নিজের ক্ষেত্রেও সেটাই করেছিলেন। তিনি লেখেন, ‘বাজে অভ্যাস যত তাড়াতাড়ি বদলে ফেলা যায় ভালো।’ মদ্যপান ছেড়ে বহুবছর আগে। তবু আক্ষেপ তারঁর, ‘আরও আগে ছাড়লে ভালো হতো।’ তবে সময়ের সঙ্গে বদলে ফেলেছেন নিজের অভ্যাস। নিয়মে বেঁধে ফেলেছেন নিজের জীবন।

গত ৬ মার্চ হায়দরাবাদে ‘প্রজেক্ট কে’ ছবির শুটিং সেটে আহত হন অমিতাভ বচ্চন। ছবির অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে পাঁজরে চোট লাগে। চোট লেগে ছিঁড়ে গিয়েছিল বুকের তরুণাস্থি। ছিঁড়ে ছিল ডান পাঁজরের পেশিও। যদিও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। খুব শিগগিরই কাজে ফিরবেন। এই মুহূর্তে কদিন বিশ্রামে রয়েছেন অভিনেতা। চোট সারিয়ে খুব শিগগিরই ফিরবেন ‘প্রজেক্ট কে’-এর শুটিংয়ে।

 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত