আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

পর্দায় ফিরছেন রিয়া, ক্ষুব্ধ সুশান্ত ভক্তরা

পর্দায় ফিরছেন রিয়া, ক্ষুব্ধ সুশান্ত ভক্তরা

কাজে ফিরছেন সুশান্ত সিং রাজপুত হত্যার ঘটনায় অভিযুক্ত তার প্রেমিকা রিয়া চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় ফলাও করে নিজের ফেরার কথা জানিয়েছেন অভিনেত্রী। চ্যালেঞ্জ জানিয়ে রিয়া চক্রবর্তী বলেন, ‘কী ভেবেছিলেন আমি ফিরব না, ভয় পেয়ে যাব?’

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর জনরোষের শিকার হন রিয়া। অভিনেতার পরিবারের পক্ষ থেকে সুশান্তকে ‘আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ’ দায়ের হয় রিয়া ও তার পরিবারের বিরুদ্ধে।

পরবর্তীতে মাদক মামলায় নাম জড়ায় রিয়ার, এনসিবির হাতে গ্রেফতারও হতে হয়েছিল ‘জলেবি’ নায়িকাকে। জেল থেকে ছাড়া পাওয়ার পর লম্বা সময় অন্তরালে ছিলেন রিয়া। তার চরিত্র নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলেছে বিস্তর কাঁটাছেড়া, ‘গোল্ড ডিগার’ তকমা এঁটে দেওয়া হয়েছিল রিয়ার নামের পাশে। তবে সব বিতর্ককে পিছনে ফেলে নতুন পথে পা বাড়াচ্ছেন অভিনেত্রী।

দীর্ঘদিন রিয়ার হাতে কোনো কাজ ছিল না। সুশান্তের মৃত্যুর পর এই প্রথম নতুন প্রজেক্টে অংশ নিলেন অভিনেত্রী, তবে বড় পর্দায় নয়! ছোটপর্দার মাধ্যমেই কাজে ফিরছেন রিয়া।

এমটিভি রোডিজ-এর আসন্ন সিজনের গ্যাং লিডার হিসাবে থাকছেন তিনি। সেই প্রোমো এবার সামনে এল। অ্যাকশন মুডে ধরা দিলেন রিয়া। কালো রঙা বিকিনি টপ আর জিনসে দড়ি ধরে ঝাঁপ, এরপরই ক্যামেরায় চোখ রেখে প্রশ্ন, ‘কী ভেবেছিলেন আমি আর ফিরব না, ভয় পেয়ে যাব? ভয় পাওয়ার সময় এবার অন্য কারুর’।

গৌতম রোড়ে এবং প্রিন্স নরুলার সঙ্গে ‘রোডিজ.. কর্ম ইয়া কাণ্ড’-এর টিম লিডার হচ্ছেন রিয়া। যদিও রিয়ার এই প্রোমো সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনা শুরু হয়েছে। সুশান্ত ভক্তরা খেপে গেছেন ‘রোডিজ’ নির্মাতাদের উপর। ইতিমধ্যেই শো বয়কটের ডাক উঠেছে। সোশ্যাল মিডিয়ায় একজন লেখেন, ‘শেষে এই নারীকে আনতে হল গ্যাং লিডার করে? রোডিজের এত খারাপ দিন এসে গেছে। বয়কট’।

অপর একজন লেখেন, ‘গ্যাং লিডার হওয়ার কোনও গুণ নেই। শুধু মাত্র ওর কন্ট্রোভার্সি থেকে টিআরপি পাবে বলেই ওকে শো’তে আনা হয়েছে। ধিক্কার'।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত