আপডেট :

        ২০২৮ অলিম্পিক আয়োজনের প্রস্তুতিতে বড় আর্থিক সংকট, ৫৯৫ মিলিয়ন ডলার ঘাটতি দেখাল এলএ২৮

        ৩০ ফুট ঢেউয়ের আঘাতে ভেঙে পড়ল পিয়ার, ক্যালিফোর্নিয়ার উপকূলে ভয়াবহ জলোচ্ছ্বাস

        পুরুষের জন নাঙ্গের আকারও নারীদের কাছে আকর্ষণীয়তার মূল্যায়নে প্রভাব ফেলে, বলছে গবেষণা

        ফ্লোরিডার মাংসের দোকানে প শু নি র্যা তনের অভিযোগ, গ্রে প্তার ৬ কর্মী

        মোদির দলের প্রতি পক্ষপাতের অভিযোগ, বিক্ষোভের মুখে কংগ্রেসের সঙ্গে আলোচনায় মেটা

        আলঝেইমারে আক্রান্ত ব্যক্তি আমাজন বনে ১১ দিন একা বেঁচে থাকার পর উদ্ধার

        বাংলাদেশসহ ১৬ বাণিজ্য অংশীদারের ওপর নতুন শুল্কের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

        নিউ অরলিন্স থেকে ফ্লোরিডাগামী বিমান বিধ্বস্ত, নিহত চার প্রাপ্তবয়স্ক ও দুই শিশু

        রেকর্ড উচ্চতার জোয়ারের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলীয় এলাকায় বন্যা সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার জনপ্রিয় স্কেটিং রিঙ্ক মালিককে হত্যায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

        গোপন সূত্রের পরিচয় প্রকাশ না করায় কারাবাসের ঝুঁকিতে প্রবীণ টিভি সাংবাদিক

        শিশুদের ডে-কেয়ার সংকট কাটাতে নতুন পরিকল্পনা নিয়ে আসছেন লস এঞ্জেলেসের মেয়র-ইলেক্ট

        আইসিই আটককেন্দ্রে চিঠি পৌঁছাতে দেরি, আপিলের সুযোগ হারিয়ে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের মুখে অভিবাসীরা

        যুক্তরাষ্ট্রের বড় পুলিশ সংস্থাগুলোর মধ্যে গত বছর সবচেয়ে বেশি গুলি চালিয়েছে এলএপিডি

        ইনগলউডে ১২ তলা কালি হোটেলের নির্মাণে দৃশ্যমান অগ্রগতি, থাকছে ৩৩৪টি কক্ষ ও স্যুট

        ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় উড়োজাহাজে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

        'সবচেয়ে ভয়ংকর অপরাধীদের’ প্রতি দয়া দেখাচ্ছেন নিউজম, অভিযোগ ট্রাম্পের

        এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংয়ের প্রত্যাবর্তনেও তদন্ত বন্ধ হচ্ছে না, জানাল ক্যালিফোর্নিয়া

        ইতালি ছাড়লে সম্পদশালীদের আর দিতে হবে না বাড়তি কর, মেলোনির দলের নতুন প্রস্তাব

        রূপপুর প্রকল্পের আবাসিক ভবনের ১২ তলা থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় শাহরুখ খান

বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় শাহরুখ খান

সম্প্রতি টাইম ম্যাগাজিনের চলতি বছরের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় জায়গা করে নিয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। এ অর্জনের পর গত বছর রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে কিং খানের তোলা একটি ছবি শেয়ার করেছে টাইম ।

শাহরুখের সঙ্গে প্রভাবশালী ব্যক্তির তালিকায় আরও আছেন 'দ্য হোয়াইট লোটাস' তারকা জেনিফার কুলিজ, 'এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স'-এর কে হুয়ে কোয়ান, 'বুকার' পুরস্কার বিজয়ী লেখক সালমান রুশদি এবং' দ্য লাস্ট অফ ইউ' তারকা পেড্রো প্যাস্কাল। কিং খানের কৃতিত্বে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন 'ওম শান্তি ওম', 'চেন্নাই এক্সপ্রেস', 'হ্যাপি নিউ ইয়ার' এবং 'পাঠান' সিনেমায় শাহরুখের বিপরীতে অভিনয় করা তারকা দীপিকা পাড়ুকোন।

ইনস্টাগ্রামে দীপিকা লিখেছেন, "শাহরুখ খানের সঙ্গে প্রথমবার দেখা করার কথা আমি কখনোই ভুলতে পারব না। আমি মাত্র একটি স্যুটকেস আর স্বপ্ন নিয়ে বেঙ্গালুরু থেকে মুম্বাই এসেছিলাম। সেই ঘটনার ১৬ বছর হয়ে গিয়েছে। আমাদের সম্পর্ককে বিশেষ করে তোলে একে অপরের প্রতি ভালোবাসা, বিশ্বাস এবং শ্রদ্ধা।"

দীপিকা আরও বলেন, "শাহরুখ খান চিরকাল সর্বকালের সেরা অভিনেতাদের একজন হিসেবে পরিচিত হবেন। যারা তাকে কাছ থেকে চেনে, তারা কখনই মাত্র ১৫০ শব্দে এই বিষ্ময়, শাহরুখ খানের ব্যাপারে লিখে শেষ করতে পারবে না!" শাহরুখ এখন ব্যস্ত রয়েছেন 'জাওয়ান' ও 'ডাঙ্কি' সিনেমা নিয়ে। পাশাপাশি সালমান খানের 'টাইগার থ্রি' ছবিতেও ক্যামিও করবেন।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত