আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

মুখোমুখি অপু ও বুবলী

মুখোমুখি অপু ও বুবলী

গত বছরের নভেম্বরে শবনম বুবলীর জন্মদিন ঘিরে প্রকাশ্যে আসে অপু বিশ্বাসের সঙ্গে তাঁর ভার্চ্যুয়াল দ্বন্দ্ব। এই ভার্চ্যুয়াল ‘স্ট্যাটাস-যুদ্ধে’ নাম উহ্য রাখলেও লেখার ভাষা ও প্রত্যুত্তর শুনে ভক্তরা ঠিকই বুঝে ফেলেন কে কাকে কী বলছেন। তবে এবার এই তারকারা নতুন করে ‘মুখোমুখি’ হচ্ছেন। ভক্তরা কাকে কীভাবে নেন, সেটাই এখন দেখার পালা।

ঈদকে ঘিরেই ঢালিউড দুই তারকাকে মুখোমুখি হতে দেখা যাবে। ঈদে প্রেক্ষাগৃহে অপু বিশ্বাস অভিনীত ‘লাল শাড়ি’ ও ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমাটি মুক্তির তালিকায় রয়েছে। অন্যদিকে বুবলীর ‘লিডার: আমিই বাংলাদেশ’ ও ‘লোকাল’ দুটি সিনেমা মুক্তি পাচ্ছে। তেমনটাই জানা গেছেন প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে। ইতিমধ্যে সিনেমাগুলো নিয়ে এই তারকাদের ভক্তরা দুই ভাগ হয়ে গিয়েছেন। ভক্তরা প্রিয় তারকাদের এগিয়ে রাখছেন। অপু বিশ্বাসের ফ্যান গ্রুপে ভক্তরা মন্তব্য করছেন, ‘ঈদে প্রিয় নায়িকা, ঢালিউড কুইন অপুর সিনেমাই দর্শক দেখবেন।’ অন্যদিকে বুবলী ভক্তরা প্রিয় নায়িকাকে শুভকামনা জানিয়ে মন্তব্য করছেন, ‘বুবলীই এগিয়ে থাকবেন। দুটি সিনেমাই হিট হবে।’

গত বুধবার ‘লাল শাড়ি’ ছবির ‘রঙে রঙে সঙে সঙে’ গানটি প্রকাশ পেয়েছে। বৈশাখী মেলার আবহে জমজমাট গানটি অপুর ভক্ত-অনুসারীরা উপভোগ করছেন। অপু বিশ্বাস প্রথম আলোকে আগে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, ‘উৎসবের গানটি দর্শক উপভোগ করছেন। গানটি নিয়ে ভালো সাড়া পাচ্ছি। সাড়া দেখে মনে হচ্ছে, এখনই ঈদ লেগেছে। আমাদের সিনেমাটি একই সঙ্গে গ্রামীণ প্রেমের গল্প নিয়ে এগিয়েছে। ঈদ বিনোদনে নতুন কিছু যোগ করবে।’ সিনেমাটি নিয়ে তিনি আশাবাদী। তবে তাঁদের টার্গেট কিছু সিঙ্গেল হল ও মাল্টিপ্লেক্সগুলো।

বুবলী এখন সিনেমা দুটির প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। দুটি সিনেমা নিয়েই তিনি আগ্রহী। প্রথম আলোকে আগে দেওয়া সাক্ষাৎকারে এই চিত্রনায়িকা বলেছিলেন, ‘গানটি সবার মধ্যে একটা ঈদের আমেজ তৈরি করেছে। আমার নিজের মধ্যেও এখন ঈদের আমেজ কাজ করছে। আশা করছি, এই সিনেমা ঈদে বড় পর্দায় দর্শকদের দ্বিগুণ আনন্দ দেবে।’
এদিকে ঈদের সিনেমার হিসাব–নিকাশ এখনো বাকি। জানা যাচ্ছে শেষ মুহূর্তে ‘লাল শাড়ি’, ‘পাপ’, ‘লোকাল’সহ বেশ কিছু সিনেমা সরে যেতে পারে। মুক্তির তালিকায় এগিয়ে থাকবে ‘লিডার: আমিই বাংলাদেশ’, ‘শত্রু’, ‘কিল হিম’ ও ‘জ্বীন’।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত