আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

‘মহানগর ২’-তে অনির্বাণকেও দেখা যাবে

‘মহানগর ২’-তে অনির্বাণকেও দেখা যাবে

ঢাকার পটভূমিতে তৈরি হইচইয়ের ওয়েব সিরিজ ‘মহানগর’ মুক্তি পায় ২০২১ সালে। সিরিজে ওসি হারুন চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। এই সিরিজ নির্মাণ করেছিলেন বাংলাদেশের নির্মাতা আশফাক নিপুণ। মুক্তির পরপরই দুই বাংলায় দর্শক আগ্রহের কেন্দ্রে উঠে আসে ওয়েব সিরিজটি। কলকাতার অনেক তারকাকেও সামাজিক যোগাযোগমাধ্যমে এই সিরিজের অভিনেতা ও নির্মাতার প্রশংসা করতে দেখা যায়। প্রায় দুই বছর পর সিরিজের দ্বিতীয় মৌসুম মুক্তি পাচ্ছে ২০ এপ্রিল। মুক্তির এক দিন আগে সিরিজটিতে বড় এক চমকের আভাস পাওয়া গেল।

‘মহানগর’-এর প্রথম পর্বে মোশাররফ করিম ছাড়াও অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, জাকিয়া বারী মম, শ্যামল মাওলা প্রমুখ। তবে দ্বিতীয় কিস্তির ট্রেলার প্রকাশের পর প্রকাশ্যে আসে প্রথম কিস্তির অনেকেই নেই এবারের সিজনে, সঙ্গে যুক্ত হয়েছেন নতুন অভিনয়শিল্পীরা। যেমন এবারের কিস্তিতে দেখা যাবে ফজলুর রহমান বাবু, আফসানা মিমি, বৃন্দাবন দাস, তানজিকা আমিন, দিব্য জ্যোতি, আরিয়ানা জামানসহ অনেকেই।

বুধবার বিকেলে হইচই বাংলাদেশের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে পোস্ট করা হয় ‘মহানগর ২’ নিয়ে আলোচনা। ১৪ মিনিটের ভিডিওটিতে যেখানে সিরিজটি নিয়ে মোশাররফ করিমের সঙ্গে আড্ডা জমান পশ্চিমবঙ্গের অভিনেতা ও নির্মাতা অনির্বাণ ভট্টাচার্য। আড্ডার শেষের দিকে দুই তারকার কথা থেকে আভাস পাওয়া যায়, ‘মহানগর ২’ হয়তো মোশাররফ করিম ও অনির্বাণকে একসঙ্গে দেখা যাবে।

আড্ডার শেষ পর্যায়ে দুজনের উদ্দেশে প্রশ্ন করা হয়—তাহলে আপনাদের দুজনকে কি একসঙ্গে দেখতে পাব? উত্তরে রহস্যের হাসি দিয়ে অনির্বাণ বলেন, ‘সেইটা বলা তো খুব শক্ত।’ মোশাররফ বলেন, ‘আমি চাই’। অনির্বাণও সায় দেন। এরপর মোশাররফ বলেন, ‘আমি চাই কিন্তু “মহানগর” বা আশফাক নিপুণ চায় কি না আমি জানি না।’

এরপর অনির্বাণ বলেন, ‘মহানগর একটা বড় জায়গা তো, চলতে চলতে কে কখন গাড়িতে উঠে পড়বে, নেমে পড়বে; একটা গাড়ি তো সারারাত ধরে চলতে থাকে, কেউ জানে না...।’ এ প্রসঙ্গে মোশাররফ তাঁর চরিত্র ওসি হারুনের মতো করে ‘দুই টা কথা’র স্টাইলে বলেন, ‘এক. আমাদের একসঙ্গে “মহানগর”-এ দেখা যেতে পারে। দুই. আমাদের একসঙ্গে “মহানগর”-এ দেখা যেতে পারে।’ এরপর হাসিতে ফেটে পড়েন অনির্বাণ।

এই ভিডিও প্রচার হওয়ার পর থেকেই নেট দুনিয়ায় ‘মহানগর ২’-এ মোশাররফ করিম ও অনির্বাণের অভিনয়ের খবর নিয়ে চর্চা হয়। কেউ বলছেন, অনিবার্ণকে অতিথি চরিত্রে দেখা যাবে। তবে বিষয়টি নিয়ে হইচই বা আশফাক নিপুণ কেউই আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত