আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

রাহুল-প্রিয়াঙ্কা আবার এক হচ্ছেন ?

রাহুল-প্রিয়াঙ্কা আবার এক হচ্ছেন ?

এলএবাংলাটাইমস/আইটিএলএস

ভারতীয় বাংলা সিনেমার এক সময়ের জনপ্রিয় জুটি রাহুল-প্রিয়াঙ্কা। ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমার শুটিংয়ের সময় থেকেই তাদের প্রেম শুরু হয়। তারপর বিয়ে করেন তারা। তবে সেই সংসারে সুখ বেশিদিন স্থায়ী হয়নি। আইনত বিচ্ছেদ না হলেও দীর্ঘদিন আলাদাই ছিলেন এই তারকা জুটি। এক সময় তাদের সম্পর্ক এতটাই তিক্ত হয়ে যায় যে সেই কাদা ছোড়াছুড়ি প্রকাশ্যে চলে আসে। বিচ্ছেদের জন্য আইনি পথেও হাঁটছিলেন তারা।

তবে রাহুল-প্রিয়াঙ্কার একমাত্র ছেলে সহজের জন্যই আবারো সবকিছু সহজ হয়ে গেল। ২০২২ সাল থেকেই ফের কাছাকাছি আসতে শুরু করেন রাহুল-প্রিয়াঙ্কা। পূজা, দোল, সব অনুষ্ঠানেই সহজকে মাঝে রেখে একসঙ্গেই সেলিব্রেট করতে দেখা গিয়েছিল তাদের।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, বছর শেষে প্রিয়াঙ্কার জন্মদিনেও অভিনেত্রীর সঙ্গে একই রঙের পোশাক পরে উপস্থিত হন রাহুল। আবার সহজকে নিয়ে একসঙ্গে দোলও উদযাপন করেছিলেন এই জুটি।

রাহুল-প্রিয়াঙ্কা যে এক হচ্ছেন, তা নিয়ে টালিপাড়ায় কানাঘুষা শোনা যাচ্ছিল অনেক দিন ধরেই। এবার সেই খবরই দিলেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়।

এ বিষয়ে তিনি জানান, তাদের মধ্যে যে মামলা চলছিল, তা তারা প্রত্যাহার করে নিয়েছেন। শিগগরিই তারা একসঙ্গে থাকবেন। আর ছেলে সহজের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা। মা-বাবা একসঙ্গে থাকবে শুনে বেশ খুশি ছোট্ট সহজও।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালে প্রথম মামলা করেছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। সেই মামলা গড়ায় ২০২৩ সাল পর্যন্ত। তবে জানুয়ারিতে তারা কেউই আদালতে হাজিরা দেননি। রাহুল জানিয়েছেন তারা আর মামলা চালাবেন না। আগামী জুলাই মাসে পুরো বিষয়টি আইনত জানিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছেন অভিনেতা।

প্রসঙ্গত, ২০০৮ সালে ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমা দিয়ে বড় পর্দায় হাতে খড়ি প্রিয়াঙ্কার। সিনেমাটি বক্স অফিসে সুপার হিট হওয়ার পর নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মন জয় করেছেন তিনি। এই সিনেমাতে তার সঙ্গে জুটি বেঁধেছিলেন রাহুল। সেখানেই প্রেম, এরপর ২০১০ সালে তারা গাঁটছড়া বাঁধেন। তবে সাত বছর পর ২০১৭ সাল থেকে আলাদা থাকতে শুরু করেন তারা।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত