আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

শুটিংয়ে ৮ মে ফিরবেন শাকিব, কলকাতার নায়িকা

শুটিংয়ে ৮ মে ফিরবেন শাকিব, কলকাতার নায়িকা

শাকিব খান

ঘোষণার দীর্ঘ সময় পর অবশেষে শুরু হয়েছে ‘প্রিয়তমা’ ছবির শুটিং। সোমবার ছবিটির নির্মাতা হিমেলে আশরাফ জানালেন, শাকিব খানকে ছাড়াই আমরা প্রিয়তমার শুটিং শুরু করেছি। আগামী ৮ মে থেকে শাকিব খান শুটিংয়ে অংশ নিচ্ছেন।

এদিকে শাকিব খান অভিনীত ঈদের ছবি লিডার, আমিই বাংলাদেশ নিয়ে মেতেছেন দর্শকরা। ঈদের দিন থেকে দেশের ১০০ প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি’। তপু খান পরিচালিত এই ছবি বেশ কিছু প্রেক্ষাগৃহে হাউসফুল যাচ্ছে বলেই জানা গেছ। এরই মধ্যে পরিচালক হিমেল আশরাফ জানিয়ে দিলেন শাকিব খানের ঈদুল আজহার ছবির খবর।

পরিচালক বলেন, শাকিব খান প্রথম দিনের শুটিংয়ে শাকিব থাকবেন পুরান ঢাকায়। টানা এক মাস কাজ করে ছবিটির শুটিং করবেন শাকিব খান। ঢাকার বাইরে সুনামগঞ্জ, সিলেট, কক্সবাজার ও বান্দরবান মিলিয়ে ‘প্রিয়তমা’ ছবির পুরো শুটিং হবে।

হিমেল আশরাফ দীর্ঘদিন ধরে নাটক নির্মাণের সঙ্গে জড়িত ছিলেন। খণ্ড ও ধারাবাহিক নাটক বানিয়ে হাত পাকানো হিমেল প্রথম চলচ্চিত্র নির্মাণ করেন ২০১৭ সালে। চলচ্চিত্রটির নাম ‘সুলতানা বিবিয়ানা’। ছয় বছর পর দ্বিতীয় চলচ্চিত্র হতে যাচ্ছে ‘প্রিয়তমা’।

ছবিটি নিয়ে শাকিব খান সমকালকে বলেন, ‘প্রিয়তমা আমার অত্যন্ত প্রিয় একটি গল্প। যাতে নিটোল প্রেম ও অ্যাকশনের মিশেলে দারুণ এক সমন্বয় রয়েছে। আমাকেও দেখা যাবে অন্যরকম এক ধাচে। হিমেল আশরাফও দীর্ঘদিন ধরে গল্পটি লালন করে আসছে। ছবিটি এসকে ফিল্মস থেকে বানাতে চেয়েছিলাম কিন্তু এখন এটি প্রযোজনা করবেন প্রযোজক আরশাদ আদনান। তার সঙ্গে আমার সম্পর্কটা অনেক দিনের হলেও প্রথমবার আমরা একসঙ্গে কাজ করছি।’

‘প্রিয়তমা’ ছবিতে শাকিব খানের বিপরীতে নায়িকা কে হচ্ছেন, তা এখনই জানাতে চাইলেন না পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান। খুব শিগগির তা সবার সামনে প্রকাশ করবেন বলে জানান তারা। তবে সূত্র বলছে প্রিয়তমার নায়িকা থাকছে টালিউডের জনপ্রিয় কেউ।

‘প্রিয়তমা’ ছবির কাহিনি লিখেছেন ফারুক হোসেন। পরিচালনার পাশাপাশি এই ছবির চিত্রনাট্য ও সংলাপ যৌথভাবে করেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত