আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

নতুন লুকে ববি ও রোশানের ছকভাঙা অভিনয়ের ‘পাপ’

নতুন লুকে ববি ও রোশানের ছকভাঙা অভিনয়ের ‘পাপ’

সৈকত নাসির পরিচালিত ঈদের সিনেমা ‘পাপ’। গল্প, অভিনয়, নির্মাণ সবকিছু মিলিয়ে অনবদ্য একটি সিনেমা। ক্রাইম থ্রিলার ধাঁচের সিনেমাটি ঈদের অন্য সিনেমাগুলো থেকে অনেকটা আলাদা।

‘পাপ’ হতে পারতো ঈদের অন্যতম সিনেমার একটি। কিন্তু, প্রচারণার ঘাটটির কারণে এটি অনেকটা দর্শকের আড়ালেই থেকে গেছে। তবে, যারা সিনেমাটি দেখেছেন তারা বেশ পছন্দ করেছেন।

সিনেমাটির গল্পের সারমর্ম লোভ, যা একটি মানুষকে অনেক অন্যায় করতে সহায়তা করে।

‘পাপ’-এ চিত্রনায়িকা ববি হকের উপস্থিতি একেবারে নতুন করে আবিষ্কার করবেন দর্শক। তার লুক দর্শকদের চমকে দেবে। ডিবি কর্মকর্তা শায়লার চরিত্রে তার অনবদ্য অভিনয় মুগ্ধ করবে দর্শকদের। এই চরিত্রে তার স্মার্টনেস ভালো লেগেছে। তবে, অভিনয়ে আরেকটু মনোযোগী হলে চরিত্রটি আরও শক্তিশালী হতে পারতো।

জিশান চরিত্রের রোশান দুর্দান্ত অভিনয় করেছেন। তার এমন অভিনয় অনেকের কাছে অবিশ্বাস্য লাগতে পারে। নায়ক চরিত্রে অভিনয় করা রোশানের এই নেগেটিভ চরিত্রে রাজি হওয়া সত্যিই ঝুঁকিপূর্ণ। তিনি তা উতরে গেছেন। আশা করা যায়, অভিনয়ের এই ধারাবাহিকতা বজায় রাখলে তিনি অনেকদূর এগিয়ে যেতে পারবেন।

নির্মাতা সৈকত নাসির তাকে যে নতুন লুকে ও অভিনয়ে উপস্থাপন করেছেন যা সত্যি প্রশংসনীয়।

এই সিনেমার আরেকটি চরিত্রে অভিনয় করেছেন নবাগতা আরিয়ানা জামান। নিজের চরিত্র ফুটিয়ে তুলতে তিনি বেশ যত্নবান ছিলেন।

জাকিয়া মাহা কিছু জায়গায় ঠিক সুন্দর আবার কিছু জায়গায় অতি অভিনয় করেছেন। একটু চেষ্টা করলে তিনি তা কাটিয়ে উঠতে পারতেন। সবমিলিয়ে চরিত্রের জন্য যে কারণে তাকে পরিচালক বেছেছিলেন সেটা ঠিকঠাক ছিল বলেই মনে হয়েছে।

সৈকত নাসির তার পরিচালিত ‘পাপ’-এ যথেষ্ট মেধার পরিচয় দিয়েছেন। তবে প্রচারণার অভাবে অন্যদের চেয়ে পিছিয়ে থাকলেন। আশা করি, আগামীতে বিষয়গুলো তিনি বিবেচনায় নেবেন।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত