আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

নায়িকা হিসেবে এবারের ঈদের রানি বুবলী

নায়িকা হিসেবে এবারের ঈদের রানি বুবলী

ছবি: এলএবাংলাটাইমস

ঈদ মৌসুমে মৃতপ্রায় বহু সিনেমা হল প্রাণ পেয়েছে। দুই শতাধিক প্রেক্ষাগৃহে উঠেছে নতুন আটটি সিনেমা। এর মধ্যে সেঞ্চুরি হাঁকিয়ে ১০০ হল দখলে নিয়েছে শাকিব খান ও বুবলী অভিনীত ‘লিডার: আমিই বাংলাদেশ’।

এক ডজন হল পেয়েছে ‘লোকাল’; যেখানে জুটি বেঁধেছেন আদর আজাদ ও বুবলী। নায়িকা হিসেবে এবারের ঈদের রানি বুবলী। এ নিয়ে দ্বিধা নেই কারোর। হলের সংখ্যার বিচারে হোক কিংবা দর্শক সাড়া, সবেতেই তিনি এগিয়ে। তাই বলা চলে, উৎসবের মৌসুমে উড়ছেন তিনি।

না, সাফল্যের হাওয়া ঘরে বসে কিংবা অবকাশ যাপনে গিয়ে খাচ্ছেন না বুবলী। বরং ছবিকে আরও বেশি দর্শকের কাছে পৌঁছে দিতে ঘর ছেড়ে ছুটে বেড়াচ্ছেন বিভিন্ন অঞ্চলে। শুক্রবার (২৮ এপ্রিল) মানিকগঞ্জ ও কুষ্টিয়া ভ্রমণ করেছেন এ নায়িকা। সঙ্গে ছিল ‘লিডার’ টিম। তবে হ্যাঁ, বরাবরের মতো এসব প্রচারণায় অধরা শাকিব।

লালনের দেশ কুষ্টিয়ায় গিয়ে বুবলী নিজের অনুভূতি প্রকাশ করেছেন এভাবে, ‘আমরা বলে থাকি, বাংলাদেশের সাংস্কৃতিক একটি জেলা কুষ্টিয়া। এখানকার যে সংস্কৃতি, কৃষ্টি-কালচার, সবকিছু মিলিয়ে খুব ভালোবাসার একটি জেলা। যতদূর জানি, এখানে অনেকগুলো সিনেমা হল ছিল। কিন্তু অনেক বছর ধরে সেগুলো বন্ধ আছে। এখন এই যে নতুন একটি সিনেমা হল চালু হলো, এবং আমরা এখানে আসতে পেরেছি, এজন্য ভালো লাগছে।’

বুবলীর মতে, ‘লিডার’ ছবিটি দেশজুড়ে আলোড়ন তৈরি করেছে। তার ভাষ্য, “লিডার’ ইতোমধ্যে দেশব্যাপী যে উন্মাদনা সৃষ্টি করেছে, যে ভালোবাসা আমরা পাচ্ছি, সেই ভালোবাসা ভাগাভাগি করতে এসেছি কুষ্টিয়ায়। এ অঞ্চলের মানুষ সিনেমাকে এতো ভালোবাসে, সেটা আজ বোঝা গেলো।”

এক দিকে শাকিব খানের সিনেমা, সেই সঙ্গে হলের সংখ্যা বেশি, স্বাভাবিকভাবেই ঈদের বাজারে এগিয়ে ‘লিডার’। এছাড়া এই ঈদে মুক্তি পাওয়া ‘জ্বীন’, ‘কিল হিম’, ‘লোকাল’ ছবিগুলোও সাড়া পাচ্ছে বেশ।

উল্লেখ্য, তপু খান নির্মিত প্রথম সিনেমা ‘লিডার: আমিই বাংলাদেশ’। এতে শাকিব-বুবলীর সঙ্গে আরও আছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, সুব্রত প্রমুখ। প্রযোজনায় বেঙ্গল মাল্টিমিডিয়া।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত