আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

শাকিবের সঙ্গে বেশি কথা বলে থাপ্পড়ও খেয়েছি মায়ের : অপু বিশ্বাস

শাকিবের সঙ্গে বেশি কথা বলে থাপ্পড়ও খেয়েছি মায়ের : অপু বিশ্বাস

লুকিয়ে প্রেম করার পর ২০০৮ সালে বিয়ে করেছিলেন শাকিব খান আর অপু বিশ্বাস। ছেলে আব্রাম খান জয়ের জন্মের ছয় মাস পর ২০১৭ সালের এপ্রিলে প্রথমবার সবার সামনে সে খবর নিয়ে আসেন অপু। ছেলেকে কোলে নিয়ে হাজির হয়েছিলেন সংবাদমাধ্যমে।

শাকিবের সঙ্গে বিয়ে থেকে সংসার, ছেলের জন্ম সব ফাঁস করেছিলেন। আর তারপর থেকেই দূরত্ব বাড়ে তাদের সম্পর্কের সমীকরণে। শেষমেশ, ২০১৮ সালে একে অপরকে ডিভোর্স দেন।

তবে সবটাই এখন অতীত। দু’জনে অনেকদিন হলো আলাদা হয়েছেন। তবে ছেলে আব্রাম খান জয়ের দায়িত্ব পালন করেন তারা যৌথভাবে।
শুনলে অবাক হবেন, অপুর মা প্রথম থেকেই পছন্দ করতেন না শাকিবকে। সম্প্রতি অপু নিজেই সেকথা জানান সংবাদমাধ্যমকে।

অপু বলেন, ‘মা একসময় শাকিবের সঙ্গে কথাও বলতে দিতেন না। সেটেও সবসময় বসে থাকতেন আমার সঙ্গে। সেটে শাকিবের সঙ্গে বেশি কথা বলে মায়ের থাপ্পড়ও খেয়েছি।’

আসলে শাকিবের সঙ্গে অপুর সম্পর্ক ভালো চোখে দেখেননি নায়িকার মা। তাই সুপারস্টার নায়ক শাকিব খানকে অপুর মা বলেছিলেন, ‘তোমাদের দু’জনের পছন্দ হলে বিয়ে করো। তারপর ঘুরো। আমি ভালোবেসে আদর করে, কষ্ট করে মেয়ে বড় করেছি। তোমাদের দু’জনের মত থাকলে আমাদের সমস্যা নেই।’

সম্প্রতি অপু মেনে নেন যে, এত অল্প বয়সে বিয়ের সিদ্ধান্ত নিয়ে তিনি ভুলই করেছিলেন। প্রসঙ্গত, শাকিবের সঙ্গে ২০১৮ সালে বিবাহবিচ্ছেদের পর থেকে একাই আছেন তিনি।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত