আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

কঙ্গনা চটেছেন লিঙ্গ বৈষম্য নিয়ে

কঙ্গনা চটেছেন লিঙ্গ বৈষম্য নিয়ে

সিনেমায় অভিনয়ের পাশাপাশি বর্তমানে সোশ্যাল মিডিয়াতেও খুবই সক্রিয় কঙ্গনা রানাউত। একাধিক ইস্যুতে নিজের মতো নির্দ্বিধায় প্রকাশ করেন এ অভিনেত্রী।

কঙ্গনার এসব বক্তব্য নিয়ে তৈরি হয় বিভিন্ন ধরনের বিতর্ক। তবুও নিজের মত প্রকাশে কখনো পিছপা হন না কঙ্গনা। নেতিবাচক মন্তব্যের কারণে বেশ কিছুদিন কঙ্গনার টুইটার অ্যাকাউন্ট নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল।

অনেক চেষ্টার পর অ্যাকাউন্ট ফিরে পেয়েই আবারও পুরোনো ছন্দে নিজের মত প্রকাশ করছেন এ অভিনেত্রী। নিজের ইনস্টাগ্রামে লিঙ্গ বৈষম্য নিয়ে একটি লম্বা পোস্ট লিখলেন আবেদনময়ী কঙ্গনা।

এ প্রসেঙ্গ কঙ্গনা বলেন, লিঙ্গ কোনোভাবেই মানুষের প্রকৃতি নির্ধারণ করতে পারে না। লিঙ্গ বৈষম্যের ভিত্তিতে মানুষকে বিচার করা যায় না। তাই কখনো লিঙ্গ বৈষম্যকে প্রাধান্য দেওয়া উচিতও নয়।

তিনি আরও বলেন, আজকের আধুনিক পৃথিবীতে কিন্তু নারী বা পুরুষ ভেদে কাজ মেলে এমনটা নয়। মানুষ কিন্তু অভিনেত্রী বা নারী পরিচালক- এ ধরনের শব্দগুলো ব্যবহার করে না। সবকিছুর উপরে একটা বিষয় মনে রাখতে হবে যে মানুষটা কী কাজ করছে।

এ অভিনেত্রী আরও বলেন, এ পৃথিবীতে তুমি যে কাজ করছো সেটাই হবে তোমার পরিচয়। বিছানায় কী করছ সেটা নয়। আপনার যৌনতা কতটা সুন্দর সেটা বিছানাতেই দেখানো ভালো। সেটাকে নিজের পরিচিতির মাধ্যম বানাবেন না। আর সর্বত্র সেই বিষয়টাকে জাহিরও করার চেষ্টা করবেন না।’

নিজের বিষয়ে কথা বলতে গিয়ে কঙ্গনা রানাউত এবারও তার পোস্টের নিচে লেখেন, আমি গ্রাম্য পরিবেশ থেকে উঠে আসা একটি মেয়ে। আমি নিজের চেষ্টায় ইন্ডাস্ট্রিতে পায়ের তলার মাটি শক্ত করেছি। একজন অভিনেত্রী, পরিচালক, প্রযোজক হিসেবে নিজের পরিচিতি তৈরি করেছি। হিন্দুস্তান টাইমসের তথ্য অনুযায়ী লিঙ্গ বৈষম্য নিয়ে কঙ্গনা রানাউত কেন চটেছেন তা বিস্তারিত জানা যায়নি।

উল্লেখ্য, কঙ্গনাকে শেষ দেখা গিয়েছিল ‘ধাকাদ’ সিনেমায়। যা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল।পরবর্তীতে কঙ্কনাকে তার পরিচালনায় ‘ইমার্জেন্সি’ সিনেমাতে অভিনয় করতে দেখা যাবে। যেখানে তিনি সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করছেন।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত