আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

‘দুবাইয়ে আমি সম্পূর্ণ নিরাপদ’ জানালেন সালমান

‘দুবাইয়ে আমি সম্পূর্ণ নিরাপদ’ জানালেন সালমান

গত ২৬ মার্চ, ধাকড় রাম নামে রাজস্থানের যোজপুরের লুনির বাসিন্দাকে গ্রেফতার করা হয় সালমান খানকে হুমকি চিঠি পাঠানোর অভিযোগে। পুলিশ হেফাজতে রয়েছেন তিনি। ফোন কলের মাধ্যমে ভাইজানকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ উঠেছিল। বান্দ্রা পুলিশ স্টেশনে মামলা করা হয়েছিল। অভিযুক্ত তার হুমকি মেইলে উল্লেখ করেন যে, সালমান খানের পরিণামও ‘সিধু মুসেওয়ালা’র মতো হবে।

মুম্বাই পুলিশের তরফে জানানো হয়েছে যে, ১০ এপ্রিল মুম্বাই পুলিশ কন্ট্রোল রুমে হুমকি ফোন আসে। যে ফোন করে তিনি নিজের পরিচয় দেন, রকি ভাই নামে। বাসস্থান জানান, রাজস্থানের যোধপুর। তিনি নিজের পরিচয় দেন ‘গোরক্ষক’ হিসেবে। তিনি সলমন খানকে ৩০ এপ্রিল ‘সরিয়ে দেবেন’ বলে হুমকি দেন বলে অভিযোগ উঠেছিল।

এবার এ প্রসঙ্গে মুখ খুললেন বলিউডের ভাইজান। সম্প্রতি একটি শোয়ে এসে বলিউডের ভাইজান বলেন,‘আমার পক্ষে এখন রাস্তায় সাইকেল চালিয়ে একা কোথাও যাওয়া সম্ভব নয়। তার চেয়েও বড় কথা, এখন আমার এই সমস্যা হচ্ছে যে, আমি যখন ট্রাফিকের মধ্যে থাকি, তখন সেখানে এত নিরাপত্তা নিয়ে চলাফেরা করা সম্ভব নয়। আমার নিরাপত্তা অন্যদের অসুবিধার সৃষ্টি করে। ফলে আমাকে খুব সাবধানে থাকতে হবে, খুব সতর্ক থাকতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমার মনে হয় দুবাইয়ে আমি সম্পূর্ণ নিরাপদ। ভারতের মধ্যে কিছু সমম্যা আছে। দুবাইয়ে আমি নিশ্চিন্তে যেখানে-সেখানে ঘুরতে পারি। ইদানীং আমার সঙ্গে এত বন্দুক ঘোরে যে আমারই মাঝে মধ্যে ভয় লাগে।’

প্রসঙ্গত, একের পর এক হুমকি পাওয়ার পর সলমন খানের জন্য ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তার ব্যবস্থা করে মুম্বাই পুলিশ। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের থেকে হুমকির চিঠি পাওয়ার পর মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছিল অভিনেতার জন্য।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত