আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

৭৬তম কান উৎসবে সম্মানসূচক পাম দ’র পাচ্ছেন মাইকেল ডগলাস

৭৬তম কান উৎসবে সম্মানসূচক পাম দ’র পাচ্ছেন মাইকেল ডগলাস

ছবি: এলএবাংলাটাইমস

এবার কান উৎসবের উদ্বোধনী আসরে সম্মানজনক পাম দ’র পুরস্কার পাচ্ছেন মার্কিন অভিনেতা-প্রযোজক মাইকেল ডগলাস। সিনেমায় অবদানের জন্য তাকে এই সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে ৭৬তম কান উৎসব কর্তৃপক্ষ।

৩ মে বিষয়টি নিশ্চিত করে উৎসব কমিটি। জানানো হয়, উদ্বোধনী আসরে (১৬ মে) এই সম্মাননা গ্রহণ করতে পালে দে ফেস্টিভাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়ের প্রেক্ষাগৃহে সরাসরি উপস্থিত হবেন মাইকেল ডগলাস। কান কর্তৃপক্ষ মনে করে, ‘মাইকেল ডগলাস সারা বিশ্বের সিনেপ্রেমীদের জন্য একজন উৎসাহদাতা। আমরা তাকে এই সম্মাননা দিতে পেরে গর্বিত।’

অন্যদিকে এমন খবরে মুগ্ধতা প্রকাশ করেছেন অভিনেতাও। কান উৎসবের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে তার প্রতিক্রিয়াটি এমন, ‘‘কান সৈকতে যাওয়া সবসময়ই তাজা বাতাসে শ্বাস নেওয়ার মতো প্রশান্তির বিষয়। এর বাইরে কান উৎসব দীর্ঘকাল ধরে এমনই এক চমৎকার প্ল্যাটফর্ম, যেখানে বিশ্বের সাহসী ও শৈল্পিক নির্মাতারা শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পান। আমি এখানে ১৯৭৯ সালে প্রথম যাই ‘দ্য চায়না সিনড্রোম’ ছবিটির জন্য। এরপর ২০১৩ সালে ‘বিহাইন্ড দ্য ক্যান্ডেলাব্রা’র জন্য গিয়েছি। এই উৎসব আমাকে সবসময় মনে করিয়ে দিয়েছে যে, সিনেমার জাদু শুধু আমরা যে পর্দায় দেখি তা নয়, বরং এটি গোটা বিশ্বের মানুষকে প্রভাবিত করার দারুণ ক্ষমতা রাখে। বিশ্বজুড়ে আমরা যে ভাষা ভাগ করেছি, এই উৎসবের মাধ্যমে সেই ভাষাগুলোকে আলিঙ্গন করতে পারা সম্মানের বিষয়। ৫০ বছরের চলচ্চিত্রজীবন পেরিয়ে এবার মনে হলো তার প্রতিদান পেতে যাচ্ছি।’’

মাইকেল ডগলাসের জয়যাত্রা শুরু হয় ১৯৭৫ সালে মিলস ফরম্যানের ‘ওয়ান ফ্লিউ ওভার দ্য কুকোজ নেস্ট’ ছবির মাধ্যমে। এটি তিনি যৌথভাবে প্রযোজনা করেন সউল যায়েন্টজ-এর সাথে। প্রথম প্রযোজনা থেকেই ডগলাস ৯টি অস্কার মনোনয়ন পান। সে বছর সেরা ছবির পুরস্কার লাভ করে এটি।৭৬তম কান উৎসবে কিংবদন্তি এই অভিনেতা-প্রযোজককে শ্রদ্ধা জানানোর জন্য উদ্বোধনী আসরে প্রদর্শন করা হবে ‘মাইকেল ডগলাস, দ্য প্রোডিগাল সন’ নামের একটি তথ্যচিত্র।

ফ্রান্সের কান সৈকতে এবারের উৎসবের পর্দা উঠছে ১৬ মে, নামবে ২৭ মে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত