আপডেট :

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

        হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে চারজনের মৃ ত্যু, বিদ্যুৎহীন পাঁচ লাখ মানুষ

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

'কুপ্রস্তাবে রাজি হইনি বলেই সরানো হয়েছে'

'কুপ্রস্তাবে রাজি হইনি বলেই সরানো হয়েছে'

‘প্রত্যেক মানুষেরই কিছু
নীতিগত মন্ত্র থাকে। আমিও এর
বাইরে নই। যখনই নৈতিকতার
বিরুদ্ধে প্রস্তাব পেয়েছি তখনই
তা এড়িয়ে গেছি। অথচ তাদের
সঙ্গে আপস করিনি বলেই আজ
বিপিএলের ফাইনালে আমাকে
দেখা যাবে না।’ অনেকটা
আক্ষেপ ও ক্ষোভের সুরে
এমনটাই বললেন হালের
আলোচিত উপস্থাপিকা ও
অভিনেত্রী আমব্রিন।
গত এক মাস জুড়ে বিপিএলের
উপস্থাপনা করে আসছিলেন এ
তারকা। কিন্তু রবীন্দ্রনাথের
সেই ছোট গল্পের শেষ হইয়া ও
হইল না শেষ’র মতো অবস্থা হল।
আজ ফাইনালে দেখা যাবে না
তাকে।
মিডিয়া পাড়ায় গুঞ্জন উঠেছে
উচ্ছৃংখলতার অভিযোগে শেষ
মুহূর্তে আমব্রিনকে সরিয়ে দেয়া
হয়েছে। এ নিয়ে নিত্যনতুন
গুঞ্জনও বেগবান হচ্ছে। এ
বিষয়ে জানতে চাইলে আমব্রিন
বলেন, ‘উচ্ছৃংখল’ শব্দটি আমার
কাছে এখন হাসির খোরাকে
পরিণত হয়েছে। আমি যদি
উচ্ছৃংখল হতামই তাহলে এই এক
মাস কেন অভিযোগ উঠল না?
অভিযোগ উঠল একেবারে শেষ
মুহূর্তে। অথচ কেউ এর পেছনের
গল্প জানে না।'
পেছনের গল্প সেটা আবার কি—
এমন প্রশ্নের উত্তরে আমব্রিন
বলেন, ‘যোগ্যতা দিয়ে সব কাজ
করতে চাই। অনৈতিক কর্মকাণ্ডে
গা ভাসিয়ে পথ চলতে চাই না।
খারাপ প্রস্তাব পেয়েছি বলেই
ইউটার্ন নিয়েছি। আমাকে বাদ
দেওয়া হয়নি। তাছাড়া আমার
সঙ্গে এমন কোনো কন্ট্রাক্ট
হয়নি যে আমি কারও সঙ্গে
শপিংয়ে যেতে পারব না, কারও
সঙ্গে বেড়াতে যেতে পারব না।
অথচ নানা রকম অভিযোগ এনে
আমাকে সবার কাছে হেয় করা
হচ্ছে। এমনকি গতকাল রাতেও
কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়
আমি যেন ফেসবুক স্ট্যাটাসগুলো
ডিলিট করে ফেলি। আজ নাকি
ফাইনালে ফের উপস্থাপনার
দায়িত্ব দেয়া হবে আমাকে।
সকালে গাড়ী পাঠানোর কথাও
বলা হয়। অথচ কিছুক্ষণ আগে
জানানো হয় ফাইনালে
উপস্থাপনা করব না আমি।
এভাবে একের পর এক প্রতারণার
আশ্রয় নিচ্ছে কর্তৃপক্ষ।
পরিশেষে একটা কথা বলতে
চাই। নৈতিকতা নিয়ে কোনো
আপোস করতে রাজি নই। রাজি
নই কোনো কুপ্রস্তাবে। হোক
সেটা পর্দার সামনে কিংবা
পেছনে।'
বিপিএল শুরুর আগে একাধিক
অনুষ্ঠানের উপস্থাপনা নিয়ে
ব্যস্ত ছিলেন আমব্রিন। এর মধ্যে
উল্লেখযোগ্য হল সিনেমা
এক্সপ্রেস, উদ্দীপন, মিউজিক
স্টেশন ইত্যাদি। ২০০৭ সালে
লাক্স চ্যানেল আই সুপার স্টার
প্রতিযোগীতার মাধ্যমে
মিডিয়া পাড়ায় অভিষেক ঘটে
তার। তবে মডেলের পাশাপাশি
উপস্থাপিকা হিসেবেই
পরিচিতি ছড়িয়ে পড়ে। এছাড়া
বেশ কয়েকটি নাটকেও অভিনয়
করেছেন আমব্রিন।

শেয়ার করুন

পাঠকের মতামত