আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

ঐশ্বরিয়ার সঙ্গে অভিনয়ে হাত-পা কাঁপছিল রণবীরের!

ঐশ্বরিয়ার সঙ্গে অভিনয়ে হাত-পা কাঁপছিল রণবীরের!

বলিউডে প্রেমিক হিকেবে কম সুনাম নেই রণবীর কাপুরের। এক সময় বলিপাড়ায় কান পাতলেই তার প্রেমের গুঞ্জন শোনা যেতো। সম্প্রতি বলিউড অভিনেত্রী আলিয়া ভাটকে বিয়ে করে সংসারী হয়েছেন রণবীর। তবে, আলিয়ার সঙ্গে সম্পর্ক তৈরি হওয়ার আগে পর্যন্ত নিজের প্রেমের জন্য একাধিক বিতর্কের সম্মুখীন হয়েছেন তিনি।

সেই রণবীরই নাকি পর্দায় প্রেম করতে গিয়ে লজ্জায় লাল হয়ে গিয়েছিলেন! সম্প্রতি এক সাক্ষাৎকারে সে বিষয়ে খোলসা করলেন অভিনেতা নিজেই। ২০১৬ সালে মুক্তি পাওয়া করণ জোহর পরিচালিত ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এ অভিনয় করেছিলেন রণবীর কাপুর।

ওই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চনও। ছবির চিত্রনাট্য অনুযায়ী প্রেমিক যুগলের ভূমিকায় অভিনয় করেছিলেন রণবীর ও ঐশ্বর্যা। বেশ কিছু অন্তরঙ্গ দৃশ্যেও দেখা গিয়েছিল তাদের দু’জনকে।সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীর জানান, ঐশ্বরিয়ার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যের অভিনয় করতে গিয়ে নাকি হাত-পা কাঁপছিল তার।

অভিনেতা বলেন, আমি তো লজ্জায় মরে যাচ্ছিলাম, আমার হাত-পা কাঁপছে। কখনও কখনও তো তার গালে স্পর্শ করতে গিয়েও আমি অস্বস্তিতে পড়েছি।’ তা হলে শেষ পর্যন্ত কোন ওষুধে সেরেছিল রণবীরের এই অসুখ? রণবীর জানান, তার অস্বস্তি দেখে সাহায্য করতে এগিয়ে এসেছিলেন ঐশ্বরিয়া নিজেই।

রণবীরকে কিন্তু-কিন্তু করতে দেখলেই ঐশ্বরিয়া বলতেন, হয়েছেটা কী তোমার! আমরা অভিনয় করছি, ঠিক করে নিজের কাজটা করো।

 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত