আপডেট :

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

        ওয়াশিংটনের বিমানবন্দরে রানওয়ের ওপর ড্রোন দেখা যাওয়ায় ২০ মিনিট বন্ধ ছিল ফ্লাইট

        ট্রাম্পের আইসিই প্রধানের মনোনয়ন প্রত্যাহার করল হোয়াইট হাউস

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

        লস এঞ্জেলেসে বাড়ি কেনা মধ্যম আয়ের পরিবারের জন্য কঠিন

        অ্যানাহেইমে ইনডোর মার্কেটে অবৈধ জ্যানাক্স বিক্রির অভিযোগ, ৫ জন গ্রেপ্তার

        ফেন্টানিলের চেয়েও শক্তিশালী নতুন মাদক, ১৬ বছরের কিশোরের মৃত্যুর পর সান ফ্রান্সিসকোতে ৪ জন গ্রেপ্তার

        যুক্তরাষ্ট্রে ৭ শতাংশের কাছাকাছি বন্ধকি ঋণের সুদ, বাড়ছে বাড়ি কেনার চাপ

        অরেঞ্জ কাউন্টিতে উল্টো পথে গাড়ি চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২

        বিনোদন কেন্দ্রের ক্যাবিনেটে আটকে পড়েছিল বিড়ালছানা, ফায়ারফাইটারদের উদ্ধারের ভিডিও ভাইরাল

        ১২ বছর আগে মার্কিন সাংবাদিককে অপহরণের পরিকল্পনা করেছিল আসাদ সরকার

        কানাডাকে ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাব ইইউর, স্বাগত জানালেন কার্নি

        ইরানে হামলায় যুদ্ধাপরাধের ‘যথেষ্ট ভিত্তি’ রয়েছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘের বিশেষজ্ঞদের অভিযোগ

সানির প্রথম কান সফর: মুখে হাসি, মনে ভয়!

সানির প্রথম কান সফর: মুখে হাসি, মনে ভয়!

সাধারণ এক পরিবারে জন্ম। প্রাণচঞ্চল শৈশব-কৈশোর, অতঃপর নীল ছবির জগতে জড়িয়ে পড়া। সেই অধ্যায় পেরিয়ে বলিউডে আসা। নানা ধাপ পেরিয়ে নিজেকে অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা করা। এরই ধারাবাহিকতায় এবার তিনি বিখ্যাত কান উৎসবে!

তিনি সানি লিওনি। সিনেমার নাটকীয় চিত্রনাট্যের চেয়ে কম কিছু নয় তার জীবন। চলমান ৭৬তম কান উৎসবে অংশ নিচ্ছেন তিনি। এটাই তার প্রথম কান সফর। ফলে আনন্দ, উচ্ছ্বাস আর উত্তেজনায় কাটছে অভিনেত্রীর সময়। এর সঙ্গে যুক্ত হয়েছে দুশ্চিন্তা, ভয়ও। সানি দুশ্চিন্তায় আছেন, কানের লাল গালিচায় কী পোশাক পরে হাঁটবেন! আর ভয় পাচ্ছেন, সব কিছু ঠিকঠাক সামলে নিতে পারবেন তো!

সোমবার (২২ মে) ছিল কান শহরে সানির প্রথম দিন। এদিন তিনি লাল গালিচায় পা রাখেননি। তবে আকর্ষণীয় সাজে ফটোশুটে অংশ নিয়েছেন। এছাড়া বিভিন্ন গণমাধ্যমে দিয়েছেন সাক্ষাৎকার।

ভারতের জনপ্রিয় সিনে সমালোচক অনুপমা চোপড়াকে দেওয়া এক সাক্ষাৎকারে সানি বলেন, ‘এই প্রথম কান উৎসবে এসেছি। এতটাই টেনশনে যে, কী বলব! টেনশনের চোটে তো ফ্লাইটই মিস করছিলাম প্রায়! আসলে, সবাই কত সুন্দর সুন্দর পোশাক পরে রেড কার্পেটে আসছে। তাই নিজের পোশাক নিয়ে একটু চিন্তায় আছি। আর রেড কার্পেট নিয়ে তো রীতিমতো ভয় পাচ্ছি। জানি না সব কিছু সামলাতে পারব কিনা।’

মনে ভয় থাকলেও মুখে সর্বদা হাসি রাখার চেষ্টা করছেন সানি। কেননা এটি তার জীবনের অন্যতম বড় অর্জন হতে যাচ্ছে। তাই ফটোশুট থেকে ইনস্টাগ্রামে দেওয়া ভিডিও বার্তা, সবখানেই নিজেকে স্বাভাবিক, উচ্ছ্বল দেখানোর প্রয়াস জারি রেখেছেন অভিনেত্রী।

বলা প্রয়োজন, সানি লিওনি এবারের কান উৎসবে হাজির হয়েছেন ‘কেনেডি’ ছবির সূত্রে। অনুরাগ কাশ্যপ নির্মিত এই ছবি কানের মিডনাইট স্ক্রিনিংয়ে নির্বাচিত হয়েছে। ছবির কেন্দ্রীয় চরিত্রের শিল্পী সানি ও রাহুল ভাট। এবার ভারতের আরও কয়েকজন তারকা বিভিন্ন প্রতিষ্ঠানের দূত হয়ে কান উৎসবে হাজির হয়েছেন। এ তালিকায় ছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন, উর্বশী রাউতেলা, ম্রুনাল ঠাকুর, সারা আলি খান, মৌনি রায়, শ্রুতি হাসান প্রমুখ। 

 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত