আপডেট :

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

        এআই নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিউজমের, উন্নত মডেলে ‘কিল সুইচ’ তৈরির উদ্যোগ

        সান ফার্নান্দো ভ্যালিতে মেট্রো বাসসহ ৩ গাড়ির সংঘর্ষ, আহত ৭

        চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কয়েক মাস আগে, এবার আদালত ভবনেই মিলল মিসৌরির প্রসিকিউটরের মরদেহ

        বাড়িতে অস্ত্র, মাদক ও ভয়ংকর ভিডিও—ফিলাডেলফিয়ায় নিখোঁজ ৫ নারীকে নিয়ে পুলিশের উদ্বেগ

        ‘সন্তানদের হত্যার বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না’: লিন্ডসে ক্ল্যান্সির মামলার জুরি

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

        ওয়াশিংটনের বিমানবন্দরে রানওয়ের ওপর ড্রোন দেখা যাওয়ায় ২০ মিনিট বন্ধ ছিল ফ্লাইট

        ট্রাম্পের আইসিই প্রধানের মনোনয়ন প্রত্যাহার করল হোয়াইট হাউস

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল টিভি অভিনেত্রী বৈভবী উপাধ্যায়ের

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল টিভি অভিনেত্রী বৈভবী উপাধ্যায়ের

সড়ক দুর্ঘটনায় ভারতের টিভি অভিনেত্রী বৈভবী উপাধ্যায় মারা গেছেন। বৈভবীর বয়স হয়েছিল ৩৮ বছর। খবর বার্তা সংস্থা এএনআইয়ের

জনপ্রিয় টিভি ধারাবাহিক ‘সারাভাই ভার্সেস সারাভাই’–এ জেসমিন চরিত্রে অভিনয় করে দর্শকমহলে আলোচিত হয়েছেন বৈভবী। ২০২০ সালে মুক্তিপ্রাপ্ত বলিউডের ‘ছপাক’ সিনেমাতেও দেখা গেছে তাঁকে।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, হবু স্বামীকে নিয়ে হিমাচল প্রদেশে ঘুরতে গিয়েছিলেন বৈভবী। বুধবার সকালের দিকে তাঁদের কার নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। বৈভবীর মৃত্যুর খবর মিললেও এখনো তাঁর হবু স্বামীর শারীরিক অবস্থা জানা যায়নি।

বৈভবীর মৃত্যুর খবর জানিয়ে টুইট করেছেন ‘সারাভাই ভার্সেস সারাভাই’ ধারাবাহিকের প্রযোজক জেডি মাজেথিয়া। বৈভবীর পরিবার জানিয়েছে, হিমাচল প্রদেশ থেকে বৈভবীর মরদেহ মুম্বাইয়ের বাসায় নেওয়া হয়েছে।

আজ বুধবার বেলা একটায় তাঁর মরদেহ নিয়ে শশ্মানযাত্রা করার কথা। তারপর মুম্বাইয়ের পশ্চিম বরিবালি শশ্মানে তাঁর শেষকৃত্য হবে। বৈভবীর মৃত্যুতে ভারতীয় টিভি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। ‘সারাভাই ভার্সেস সারাভাই’ ধারাবাহিকে বৈভবীর সহশিল্পী রুপালি গাঙ্গুলি এক টুইটে লিখেছেন, ‘এটা ঠিক হলো না, আগেভাগেই চলে গেলে।’ ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘কিছুতেই বিশ্বাস করতে পারছি না।’ ‘সারাভাই ভার্সেস সারাভাই’ ধারাবাহিক ছাড়া ওয়েব সিরিজ ‘প্লিজ ফাইন্ড অ্যাটাচড’, টিভি ধারাবাহিক ‘কিয়া কসুর হ্যায় আমলা কা’সহ বেশ কয়েকটি ধারাবাহিক ও সিরিজে দেখা গেছে বৈভবীকে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত