আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

আশিষের দ্বিতীয় বিয়ে নিয়ে যা বললেন প্রথম স্ত্রী

আশিষের দ্বিতীয় বিয়ে নিয়ে যা বললেন প্রথম স্ত্রী

বলিউড ও দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা আশিষ বিদ্যার্থী ৬০ বছর বয়সে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন।বৃহস্পতিবার জামাইষষ্ঠীর দিন কলকাতায় দ্বিতীয় বিয়ে সেরে ফেললেন জাতীয় পুরস্কারজয়ী এ অভিনেতা। রুপালিকে বিয়ে করার আগে দীর্ঘ সময় তিনি সংসার করেছেন রাজোশি বড়ুয়ার সঙ্গে। অভিনেত্রী শকুন্তলা বড়ুয়ার মেয়ে রাজোশির সঙ্গে লম্বা দাম্পত্য জীবনের পর ছাড়াছাড়ি হয় তাদের। এক পুত্রসন্তান রয়েছে তাদের। নাম অর্থ বিদ্যার্থী।

সাবেক স্বামীর দ্বিতীয় বিয়ের খবরে গত ১৭ ঘণ্টায় দুবার ইনস্টাগ্রামে পোস্ট দেন, সেখানেই জীবন নিয়ে মুখ খোলেন রাজোশি।রাজোশি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন— ‘যে মানুষেরা তোমার কাছের, সে কখনো জিজ্ঞেস করবে না, তাদের কাছে তোমার মূল্য ঠিক কতটা। সে এমন কোনো কাজ করবে না, যাতে তুমি কষ্ট পাও।’ তিনি আরও লেখেন, ‘যাবতীয় দুর্ভাবনা এবং সন্দেহ দূর হয়েছে। ধন্দ কেটে গিয়ে সব কিছু স্পষ্টভাবে ধরা দিচ্ছে। জীবনে শান্তি ও স্থিতি আসুক। তুমি নিজে যথেষ্ট শক্তিশালী। ঈশ্বরের আশীর্বাদ নিয়ে নতুন করে শুরু করতে হবে।’ শেষে তার সংযোজন, ‘জীবন নামের গোলকধাঁধায় হারিয়ে যেও না।’

কলকাতার এক নামি ফ্যাশন হাউসে চাকরি করেন পাত্রী রুপালি বড়ুয়া, তিনি আসামের মেয়ে। বিয়ের পর্ব সেরে অভিনেতা বলেন, জীবনের এই পর্যায়ে রুপালির সঙ্গে বিয়েটা একটা অসাধারণ অনুভূতি। বৃহস্পতিবার সকালে আমাদের কোর্ট ম্যারেজ হয়েছে, তার পর সন্ধ্যায় গেট-টুগেদার।’ ১৯৮৬ সালে অভিনয় জীবনের সফর শুরু আশিষ বিদ্যার্থীর। গত চার দশকে তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। ভারতীয় ১১টি ভাষার সিনেমাতে কাজ করেছেন তিনি।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত