আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

কিছু মাইনাস হয়নি, আরও প্লাস হয়েছে: পরীমণি

কিছু মাইনাস হয়নি, আরও প্লাস হয়েছে: পরীমণি

উন্মুক্ত পাখির মতো পরীমণির জীবন। নিজের ইচ্ছে-আনন্দে চলতেন। যখন যা মনে হতো, সেটাই বলে ফেলতেন। তার আবেগী মনের নানা কাজ কখনও বাহবা পেয়েছে, কখনও খামখেয়ালিতে মাথা পেতে নিয়েছেন সমালোচনা। কিন্তু জীবনের গতিপথে পরিবর্তন আনেননি।

সেই পরী এখন অনেকখানি পরিণত, অনেকটা চুপচাপ। এখন তার সমস্ত ভাবনা সংসার আর সন্তান শাহীম মুহাম্মদ রাজ্যকে ঘিরে। শোবিজকেন্দ্রিক আয়োজনে এখন তার হইহুল্লোড় দেখা যায় না।

এসব পরিবর্তন প্রসঙ্গেই জানতে চাওয়া হয় নায়িকার কাছে। জবাবে পরীমণি বললেন, ‘আমি কি বদলে গেছি? আমার তো মনে হয় কোনও কিছু মাইনাস হয়নি, আরও প্লাস হয়েছে। মাতৃত্ব যোগ হয়েছে। মাতৃত্ব তো অনেক দারুণ কিছু। হইহুল্লোড় এখন আরও বেশি হচ্ছে। কারণ আমার সঙ্গে আমার বাচ্চা হইহুল্লোড় করছে।’

শুক্রবার (২৬ মে) মুক্তি পেয়েছে পরীমণি অভিনীত নতুন সিনেমা ‘মা’। ছবির প্রথম শো দেখার জন্য ছেলেকে নিয়ে ছুটে যান মিরপুরের সনি স্কয়ারে। সেখানেই মুখোমুখি হন গণমাধ্যমের। আর বলেন, ‘এই ছবিতে দেশ, যুদ্ধ, একজন মা, অনেক কিছুই আছে। সিনেমাটা আমার কাছে একেবারে নিজের বাচ্চার মতো। অন্তরের খুব কাছের। এতদিন এটা আমার, আমাদের ছিল। এখন আপনাদের (দর্শক) হাতে তুলে দিয়েছি। তাই এই সিনেমাটা আপনাদের।’ 

স্টার সিনেপ্লেক্সের সনি স্কয়ার শাখায় প্রতিদিন ‘মা’ ছবির দুটি প্রদর্শনী হচ্ছে। প্রথম দিনের দুটি শো-ই হাউজফুল হয়েছে বলে জানালেন এর নির্মাতা অরণ্য আনোয়ার। তার ভাষ্য, ‘ফারজানা ছবি আমাদের ছবির শিল্পী, তিনি আটটি টিকিটের জন্য কাউন্টারে গিয়েছিলেন, কিন্তু একটি সিটও ফাঁকা নেই। এই আনন্দ আমি কীভাবে প্রকাশ করবো, ভাষা খুঁজে পাচ্ছি না। বাংলা চলচ্চিত্রের সুদিন ফিরে আসুক, আমরা এটাই চাই।’

উল্লেখ্য, ‘মা’ ছবির গল্পটা মুক্তিযুদ্ধের সময়ের। মৃত ঘোষিত সাত মাস বয়সী এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের গল্প। যেখানে যুদ্ধের নির্মমতার পাশাপাশি মা-সন্তানের অকৃত্রিম আবেগের চিত্র ফুটে উঠেছে। অরণ্যে পুলক (এপি)-এর ব্যানারে নির্মিত সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রেবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, সেতু, লাবণ্য, শাহাদাত হোসেন।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত