আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

শরীর প্রদর্শনের ঘটনায় কঙ্গনার ক্ষোভ

শরীর প্রদর্শনের ঘটনায় কঙ্গনার ক্ষোভ

ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী কঙ্গনা রানাউত। যে কোনো ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে মুখ খুলে খবরের শিরোনাম হন এ অভিনেত্রী। এতে প্রচণ্ড সমালোচনায় পড়তে হয় তাকে। শুধু তাই নয়, আইনি ঝামেলায়ও পড়তে হয়েছে। তবে তিনি সমালোচনা করা থেকে বিরত হননি। তার পছন্দের বাইরে গেলেই তিনি ক্ষোভ ঝাড়েন । এবার এক তরুণীর ওপর ক্ষোভ ঝাড়লেন এ অভিনেত্রী।

শর্টস পরে মন্দিরে যাওয়া এক তরুণীর সমালোচনা করেছেন কঙ্গনা। ক্রপ টপ ও শর্টস পরে হিমাচলের বৈদনাথ মন্দিরে পৌঁছেছিলেন ওই তরুণী। পাশে দাঁড়ানো অপর এক তরুণীর পরনে জিনস আর গায়ে শাল জড়ানো।

সেই ছবি শেয়ার করে এক ব্যক্তি লেখেন— ‘এটা হিমাচলের বিখ্যাত শিবমন্দির বৈজনাথের দৃশ্য। বৈজনাথ মন্দিরে পৌঁছেছেন নাকি কোনো পাব বা নাইটক্লাবে গেছেন? তা বোঝা দায়। এ ধরনের লোকজনকে কোনোভাবেই মন্দিরের ভেতর প্রবেশ করতে দেওয়া উচিত নয়। আমি এর তীব্র বিরোধিতা জানাচ্ছি। এসব দেখে আমার ভাবনাকে যদি ছোট বা সেকেলে বলা হয়, তাও আমি মেনে নিতে রাজি’।

সেই টুইটের সঙ্গে সহমত পোষণ করে কঙ্গনা লেখেন— ‘এগুলো পশ্চিমের পোশাক, যা ব্রিটিশরা তৈরি করেছে। একবার আমি ভ্যাটিকানে শর্টস, টি-শার্ট পরে গিয়েছিলাম। আমাকে পোশাক বদলাতে হোটেলে ফিরতে হয়েছিল। রাতের পোশাক পরে এভাবে মন্দিরে এসেছে যে ভাঁড়গুলো, তারা আদতে অলস আর খোঁড়া। আমি মনে করি এ বোকাদের জন্য কঠোর নিয়ম থাকা উচিত।’

হিমাচলের মেয়ে কঙ্গনা। সেই রাজ্যের মন্দিরের এমন ঘটনা দেখে স্তম্ভিত তিনি। প্রতিবাদের সুর চড়ানোয় অনেকেই পাল্টা আক্রমণ করেন কঙ্গনাকে। নেটিজেনদের অনেকেই খোলামেলা পোশাকে কঙ্গনার ছবি শেয়ার করতে থাকেন পোস্টের কমেন্ট বক্সে।

সময় পেলেই মন্দির দর্শনে বেরিয়ে পড়েন কঙ্গনা। মানালির এই কন্যা মাঝেমধ্যেই নিজের পূজা-অর্চনার ছবি ইনস্টাগ্রামে পোস্টও করেন। সম্প্রতি হরিদ্বারে হাজির হয়েছিলেন তিনি। গঙ্গার তীরে বসে মিষ্টি ভিডিও শেয়ার করেন অভিনেত্রী।

আপাতত ‘চন্দ্রমুখী ২’ নিয়ে ব্যস্ত কঙ্গনা। পি ভাসুর এই ছবি তামিল হরর কমেডি ‘চন্দ্রমুখী’র সিকুয়েল। যে ছবিতে অভিনয় করেছিলেন রজনীকান্ত ও জ্য়োতিকা। চন্দ্রমুখী-তে রাজসভার দক্ষ নৃত্যশিল্পী হিসাবে দেখা যাবে কঙ্গনাকে। এ ছাড়া তার হাতে রয়েছে ‘তেজাস’।

ইতোমধ্যে নিজের প্রযোজনা সংস্থা মনিকর্ণিকা ফিল্মসের ব্যানারে তৈরি ‘ইর্মাজেন্সি’র শুটিং শেষ করেছেন কঙ্গনা। এই পিরিয়ড ছবিতে ইন্দিরা গান্ধীর চরিত্রে দেখা যাবে কঙ্গনাকে। এ ছবির পরিচালকের আসনেও রয়েছেন কঙ্গনা। ছবিতে কঙ্গনা ছাড়াও অভিনয় করেছেন অনুপম খের, মহিমা চৌধুরী, মিলিন্দ সোমন ও শ্রেয়াস তালপাড়ে।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত