আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

মুখোমুখি সাবেক ও বর্তমান

মুখোমুখি সাবেক ও বর্তমান

সাবেক আর বর্তমান। একজন পুরুষের জীবনে দুই নারীর অবস্থান। শুধু প্রেম নয়, সেই পুরুষটির জীবনে একজন নারীর উপস্থিতি ছিল সাবেক স্ত্রী হিসেবে, অন্যজন বর্তমান স্ত্রীর ভূমিকা পালন করছেন। পরিস্থিতির ফেরেই দুই নারীর জীবন এক সুতোয় গেঁথে যায়। কিন্তু প্রশ্ন হলো, এই পুরুষটির জীবনে আসা দুই নারী কি প্রকৃত অর্থে অর্ধাঙ্গিনী হয়ে উঠতে পেরেছিল? নাকি জীবনে কিছু কিছু জায়গায় চিরকালের জন্য শূন্যতাই থেকে যায়! এ রকম একটি সম্পর্কের গল্প নিয়ে নির্মিত হয়েছে কৌশিক গাঙ্গুলীর ‘অর্ধাঙ্গিনী’।

ছবিতে বর্তমান স্ত্রীর ভূমিকায় জয়া আহসান আর সাবেক স্ত্রীর ভূমিকায় চুর্ণী গাঙ্গুলী অভিনয় করেছেন। কৌশিক সাধারণত নিজের পরিচালিত ছবিতে অভিনয়ও করেন। ক্যামিও চরিত্রে হলেও দেখা যায় তাঁকে। ‘অর্ধাঙ্গিনী’তে কৌশিক অভিনয় করেছেন চূর্ণী কিংবা জয়ার স্বামীর চরিত্রে। নির্মাতা জানিয়েছেন, দুই নারীর এক অদ্ভুত সম্পর্কের গল্পে নির্মাণ করা হয়েছে ‘অর্ধাঙ্গিনী’। তবে এটি ত্রিভুজ প্রেমের গল্প নয়। কিছুদিন আগে প্রকাশ হওয়া সিনেমার পোস্টারে দেখা গেছে, ফাটলের একদিকে রয়েছে জয়ার মুখ, অন্যদিকে চূর্ণীর মুখ।

সোশ্যাল মিডিয়ায় ‘অর্ধাঙ্গিনী’র পোস্টার শেয়ার করে জয়া লিখেছেন, ‘সত্যিই কি অর্ধেক হয়?’ আগামী ২ জুন পশ্চিমবঙ্গের সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘অর্ধাঙ্গিনী’। কিছুদিন আগে মুক্তি পাওয়া ট্রেলারে নজর কেড়েছেন জয়া। ছবির প্রচারে জয়া এখন কলকাতায় আছেন। সেখান থেকে তিনি জানান, তিন বছর আগে ‘অর্ধাঙ্গিনী’ সিনেমার শুটিং শুরু করেছিলেন। অবশেষে তিন বছর পর আলোর মুখ দেখতে যাচ্ছে সিনেমাটি।

জয়া বলেন, ‘একটি শক্তিশালী গল্পে অভিনয় করেছি। দুই নারীর দারুণ গল্প তুলে ধরা হয়েছে সিনেমায়। বিসর্জন, বিজয়ার পর কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে এটি আমার তৃতীয় কাজ। তিনি অসাধারণ কাজ করেন, অনেক যত্ন করে কাজ করেন। তাঁর সঙ্গে কাজ করে দারুণ সব অভিজ্ঞতা হয়েছে। এই ছবিতে চুর্ণী গাঙ্গুলী অসাধারণ অভিনয় করেছেন। তাঁর সঙ্গেও আমার কাজের অভিজ্ঞতা দারুণ হয়েছে। আশা করছি আমাদের এই ছবি দর্শকের ভালো লাগবে।’



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত